Thursday, April 9, 2026

কলোরাডোয় শান্তি মিছিলে হামলাকারী মিশরীয়, ধৃতকে জেরা এফবিআইয়ের 

Date:

Share post:

মিশর থেকে আমেরিকায় গিয়ে ইজরায়েলিদের শান্তিপূর্ণ মিছিলে দু’হাতে দু’ধরনের বোমা নিয়ে হামলা (attacks with cocktail bomb in Colorado, USA) করা ব্যক্তির পরিচয় প্রকাশ্যে। নাম মহম্মদ সাবরি সোলিমান, আজবে তিনি মিশরের বাসিন্দা। ইজরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষের মাঝে রবিবার বোল্ডার শহরে যেভাবে হামলা চালিয়েছিলেন বছর পঁয়তাল্লিশের অভিযুক্ত তাতে আমেরিকার মাটিতে ইহুদি বিদ্বেষের চরম নিদর্শন দেখেছে সকলেই। এফবিআইয়ের (FBI) তদন্তকারীরা ধৃতকে জেরা করছেন বলে জানা গেছে।

সোলিমান একহাতে মলোটভ ককটেল বোমা, আরেকহাতে আগুনবোমা ছুড়ে যেভাবে ইহুদীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছিলেন তাতে তাঁর আক্রোশ যে অনেকদিনের সেটা বেশ স্পষ্ট। এখন প্রশ্ন হচ্ছে তিনি মিশর থেকে আমেরিকায় গেলেন কি শুধুমাত্র এই কারণের জন্য? সূত্র মারফত খবর ২০২২ সালের আগস্টে বি-২ ভিসা নিয়ে অভিযুক্ত মার্কিন মুলুকে প্রবেশ করেন। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে সে দেশেই থেকে যান ( যদিও সরকারি তরফে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি)। চরম ইহুদি বিদ্বেষ (Anti Jewish attack) থেকে এই হামলা বলে মনে করা হলেও এফবিআইয়ের (FB) ফিল্ড অফিসাররা গোটা ঘটনাকে ‘পরিকল্পিত হিংসা’ আখ্যা দিয়ে তদন্ত চালাচ্ছেন।

 

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...