Tuesday, June 9, 2026

দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই, রিপোর্ট স্বাস্থ্যমন্ত্রকের 

Date:

Share post:

ফের চওড়া হচ্ছে কোভিডের (Covid 19) থাবা। মারণ ভাইরাসের নয়া রূপ নিয়ে খুব একটা চিন্তার কারণ না থাকলেও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানাচ্ছে চিকিৎসক মহল (Doctors) । গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৯৬১। একদিনে বাংলায় আক্রান্ত হয়েছেন ৮৬ জন কেরালায় ৬৪ ও দিল্লিতে ৬১ জন।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তরফে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। মোট আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কেরালা, সংক্রমিতের সংখ্যা ১৪০০। এরপর মহারাষ্ট্রে ৪৮৫ জন, দিল্লিতে ৪৩৬ এবং গুজরাটে ৩২০ জন কোভিড আক্রান্ত রয়েছেন। এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা (Health Experts বলছেন কোভিডের নতুন দুই সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রজাতির। তবে এগুলো আগেরবারের মতো প্রাণঘাতী নয়। আক্রান্তদের মধ্যে মূলত জ্বর, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, পেট ব্যথার মতো সমস্যা দেখা যাচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন যদিও এখনই লকডাউন সম্পর্কিত কোনও ভাবনা চিন্তা করছে না কেন্দ্র।

 

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...