Wednesday, June 10, 2026

আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে

Date:

Share post:

উত্তরে বৃষ্টি দক্ষিণে গরম। এই মুহূর্তে এটাই বাংলার আবহাওয়ার ছবি। নির্ধারিত সময়ের আগে উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) প্রবেশ করলেও আগামী ১০ জুনের আগে দক্ষিণবঙ্গে তার দেখা মিলবে না। ফলে চরম আর্দ্রতাজনিত অস্বস্তি আর ঘর্মাক্ত হই গোটা সপ্তাহ কাটাতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি (Rain) হলেও তার পরিমাণ এতটাই কম থাকবে যে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনাই নেই, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

উত্তরে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। ভুটানের পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে উত্তরবঙ্গে সর্তকতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এর ঠিক উল্টো ছবি। কলকাতা সহ শহরতলির কয়েকটি জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও তাতে গরম কমবে না। আগামী ৩-৪ দিনে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

 

Related articles

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...