Thursday, April 9, 2026

ভোররাতে খড়্গপুরে জাতীয় সড়কের উপর কন্টেনারে আগুন, পুড়ে ছাই ৮টি গাড়ি

Date:

Share post:

সোমবার ভোর চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর (East Midnapore) জেলার খড়গপুর দু’নম্বর ব্লকের কাছে জাতীয় সড়কের (National Highway) উপর কন্টেনারে ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় কন্টেনারের ভেতরে থাকা আটটি গাড়ি। সম্ভবত সেগুলো আসানসোল এবং কলকাতার শোরুমে নিয়ে যাওয়া হচ্ছিল। জাতীয় সড়কে কৃষ্ণনগর পার্কিংয়ের কাছে ওই গাড়ি রাস্তার পাশে থাকা পুলিশের গার্ড রেলে ধাক্কা মেরে উল্টে যায় এরপরই আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে খবর।

খড়গপুর গ্রামীন থানার পুলিশের অনুমান, দীর্ঘ পথ গাড়ি চালানোর জন্য হয়তো ঘুমিয়ে পড়েছিলেন সেই কারণেই দুর্ঘটনা। গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল অত্যন্ত তৎপরতার সঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও আটটি গাড়িই সম্পূর্ণ পুড়ে গেছে বলে খবর। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয়। আপাতত পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হয়েছে।

 

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...