Friday, April 3, 2026

শরৎ বোস রোডের হোটেলে আগুন, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

Date:

Share post:

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা (Fire incident)। ভোররাতে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের (Sarat Bose Road) একটি হোটেলে আচমকাই আগুন লাগে। আতঙ্কিত হয়ে পড়েন বোর্ডাররা। পাঁচতলার কনফারেন্স রুম থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। দ্রুত হোটেল খালি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। হতাহতের কোনও খবর নেই। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দমকলের আধিকারিকরা মনে করছেন শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...