Friday, June 26, 2026

ফের সেরা দেবদত্তা: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে পরে JEE অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে প্রথম

Date:

Share post:

২ বছর আগে মাধ্যমিকে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে শিরোনামে উঠে আসেন কাটোয়ার দেবদত্তা মাঝি (Debdatta Majhi)। এবার সর্বভারতীয় জয়েন্টে (অ্যাডভান্স) মেয়েদের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন তিনি। সোমবার সর্বভারতীয় জয়েন্টের (অ্যাডভান্স) ফল প্রকাশিত হয়েছে। প্রথম হয়েছেন IIT দিল্লি জোন থেকে রাজিত গুপ্ত। ৩৬০-এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩৩২। অন্যদিকে, ৩১২ পেয়ে মেয়েদের মধ্যে প্রথমস্থান অধিকার করেছেন দেবদত্তা। সর্বভারতীয় স্তরে কমন র‌্যাঙ্ক লিস্টে ১৬ নম্বরে স্থানে রয়েছেন তিনি।

২০২৩ সালে কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক দিয়ে ৭০০-র মধ্যে ৬৯৭ পেয়ে প্রথম হয়েছিল তিনি। সেই সময়েই তিনি তাঁর লক্ষ্য স্থির করে ফেলেন। চলতি বছর উচ্চমাধ্যমিকে ৫০০-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯২, মেধাতালিকায় স্থান ষষ্ঠ। জয়েন্ট (মেনস) পরীক্ষার দ্বিতীয় ভাগে ১০০ শতাংশ নম্বর পেয়েছিলেন দেবদত্তা (Debdatta Majhi)। এবার আবারও নজিরবিহীন তিনি।

প্রথমদিকে আইআইটি-তে পড়ার স্বপ্ন থাকলেও জয়েন্টের রেজাল্ট দেখে দেবদত্তা মতবদল করেছেন। এখন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা IISC-তে ভর্তি হতে চান দেবদত্তা। লেখাপড়া করতে চান মহাকাশ বিজ্ঞান নিয়ে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...