Tuesday, March 31, 2026

‘হাউসফুল ৫’ অ্যাডভান্স বুকিংয়ে বাজিমাৎ, মুক্তির আগেই আয় ৩.৮৮ কোটি টাকা!

Date:

Share post:

এখনও পর্দায় আসেনি। তার আগেই অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ‘হাউসফুল ৫’ (House Full 5) প্রথম দিনের প্রি বুকিং থেকে আয় করে ফেলেছে ৩.৮৮ কোটি টাকা! বক্স অফিস বিশ্লেষকদের মতে, টাকার তুলনায় প্রি বুকিং-এর তালিকায় এই অঙ্ক অন্যতম সর্বোচ্চ। সূত্রের খবর, এখনও পর্যন্ত ৭,৫৯৮টি শো-র জন্য মোট ২৪,৬২৬টি টিকিট বিক্রি হয়েছে। এমনকী ব্লক বুকিংয়ের মাধ্যমেও উল্লেখযোগ্য পরিমাণ টিকিট বিক্রি হয়েছে, যা সিনেমাটির জনপ্রিয়তার ইঙ্গিত দেয়।

এই চলচ্চিত্রের (Film) বিশেষ আকর্ষণ হল- এই ছবিটি দুটি আলাদা আলাদা ক্লাইম্যাক্স-সহ মুক্তি পাচ্ছে, যা বলিউডে এই প্রথম ঘটতে চলেছে। ‘হাউজফুল ৫’ (House Full 5)-এ সংস্করণের প্রায় ১৪,৬৬৬টি টিকিট এবং ‘হাউজফুল ৫ বি’ সংস্করণে ৯,৯৬০টি টিকিট বিক্রি হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন তরুণ মন্সুখানি। মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, ফারদিন খান, অভিষেক বচ্চন, চাঙ্কি পান্ডে, জনি লিভার, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাম বাজওয়া সহ আরও অনেকে। প্রযোজনা করেছেন সাজিদ নাডিয়াদওয়ালার নাডিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৬ জুন।
আরও খবরসিঁদুর বিক্রি’র প্রতিযোগিতা! ‘অপারেশন সিন্দুর’ নিয়ে প্রবন্ধ লিখে পুরস্কারের ঘোষণা বিজেপির

Related articles

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...