Friday, June 26, 2026

ফাইনালে বিরাটদের সামনে শ্রেয়সরা, নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় আইপিএল

Date:

Share post:

আইপিএল(IPL) এবার এক নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায়। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে পঞ্জাব কিংস(PBKS)। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। ৯ বছর পর এবারের আইপিএলের(IPL) ফাইনালে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। অন্যদিকে পঞ্জাব কিংস ফাইনালে পৌঁছেছে ১১ বছর পর। আগামী মঙ্গলবার এই দুই দল মুখোমুখি হতে চলেছে আইপিএলের ফাইনালে। যেই চ্যাম্পিয়ন হোক আইপিএল কিন্তু নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে এবার।

এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে দুই দলই। এই পঞ্জাব কিংসকে(PBKS) হারিয়েই এবারের আইপিএলে(IPL) ফাইনালে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। মঙ্গলবারের ফাইনাল ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। দুরন্ত ছন্দে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম প্লে অফে এই পঞ্জাবের বিরুদ্ধে বল এবং ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিল বেঙ্গালুরু। ফিল সল্টও ছিলেন বিধ্বংসী মেজাজে।

অন্যদিকে পঞ্জাব কিংস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরাট রান তাড়া করে সহজ জয় তুলে নিয়েছে। অধিনায়ক শ্রেয়স আইয়ারের বিধ্বংসী ইনিংস দেখে আপ্লুত সকলে। মুম্বইয়ের ২০৩ রান তাড়া করে এক ওভার বাকি থাকতে সেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস। সেখানেই শ্রেয়স আইয়ারের অপরাজিত ৮৭ রানের ইনিংস।

এবারের আইপিএলের ফাইনালের লড়াইটা যে বেশ জোরদার হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। কার্যত দুই দিকেই রয়েছে তারকাদের ভিড়। তবে সকলের মুখে একটাই কথা। যে দলই জিতুক এবার এক নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...