Sunday, June 21, 2026

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপসহীন-জিরো টলারেন্স নীতির কথা মালয়েশিয়াকে জানালেন অভিষেকরা

Date:

Share post:

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপসহীন ও কঠোর জিরো টলারেন্স নীতির কথা মালয়েশিয়ার (Malaysia) সংসদে তুলে ধরলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)-সহ সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। মঙ্গলবার, মালয়েশিয়ার সংসদের স্পিকার ড. জোহারি বিন আবদুলের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরেন অভিষেকরা।

পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবাদ আর অপারেশন সিন্দুরের কথা বিশ্ববাসীকে জানাতে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার পরে মালয়েশিয়ায় (Malaysia) রয়েছে ভারতীয় সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেখানে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। এদিন, মালয়েশিয়ার সংসদের স্পিকার ড. জোহারি বিন আবদুলের পাশাপাশি, মালয়েশিয়ার সংসদের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় বিশেষ কমিটি এবং দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলভিত্তিক সন্ত্রাস দমন কেন্দ্র-এর ডিরেক্টর জেনারেল ড্যাটিন পদুকা নূর আশিকিন মহম্মদ তাইবের সঙ্গেও বৈঠক করেন।

এই সব বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপসহীন ও কঠোর জিরো টলারেন্স নীতির কথা জোর দিয়ে তুলে ধরেন সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। সন্ত্রাসবাদীদের হুমকির মোকাবিলায় বিশ্বমঞ্চে সংসদীয় সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তাঁরা।
আরও খবরশকুনের ঠোক্করে বেসামাল ইন্ডিগোর বিমান, ১৭৫ যাত্রী নিয়ে জরুরি অবতরণ রাঁচিতে

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...