Thursday, April 9, 2026

অর্থ দফতরে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর! মেটালেন ছবি তোলার আবদার

Date:

Share post:

ফের রাজ্যের অর্থ দফতরে (Finance Department) হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে (Nabanna) গিয়ে সাধারণত প্রথমে নিজের দফতরেই যান মুখ্যমন্ত্রী। তবে মঙ্গলবার ঘটল ব্যতিক্রম। ১৪তলায় নিজের দফতরে না গিয়ে আচমকা ১২ তলায় অর্থ দফতরে হাজির হন তিনি। কাজকর্ম খতিয়ে দেখতেই এই ‘সারপ্রাইজ ভিজিট’ বলে জানা গিয়েছে।

অর্থ দফতরে (Finance Department) গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন, আধিকারিক ও কর্মীদের সঙ্গে। কেউ কেউ ছবি তোলার অনুরোধ জানালে, হাসি মুখে সম্মতি দেন মমতা। খবর পেয়ে অর্থসচিব প্রভাত মিশ্রও নিজের ঘর থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

সূত্রের খবর, বেশ কিছুক্ষণ সেই দফতরে কাটান তিনি। সরকারি কাজ, ফাইল সংক্রান্ত আলোচনা হয়। পরে নিজের ১৪ তলার দফতরে ফিরে যান মুখ্যমন্ত্রী।
আরও খবরকেন্দ্রের ছাড়পত্র মেলেনি, আদানি গোষ্ঠীর সঙ্গে তাজপুরে বন্দর তৈরির চুক্তি বাতিল

নবান্নে অন্য দফতরে মুখ্যমন্ত্রীর আচমকা পরিদর্শন নতুন নয়। এর আগেও ভূমি দফতর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০২৩ সালের মার্চ মাসে স্বরাষ্ট্র দফতরে গিয়ে কর্মীদের অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ফের ২ বছর পর অর্থ দফতরে তাঁর এমন পরিদর্শন প্রশাসনিক মহলে তৎপরতা বাড়িয়েছে বলেই খবর।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...