Wednesday, April 8, 2026

অতিরিক্ত আদ্রতায় হাঁসফাঁস অবস্থা, ঘেমে স্নান দক্ষিণবঙ্গ

Date:

Share post:

গরম হাওয়া থমকে মৌসুমী বায়ু, দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon ) এখন অনেক দূরে। হাওয়া অফিস বলছে, গোটা সপ্তাহ জুড়ে ঘর্মাক্ত হতে হবে বাঙালিকে। মঙ্গলের সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা আমজনতার। ফুল স্পিডে ফ্যান চালিয়েও দরদর করে ঘামতে হচ্ছে ঘরের মধ্যে। সকাল হোক কিংবা বিকেল গাছের পাতা নড়ছেনা। মাঝেমধ্যে আকাশ মেঘলা হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম কমার কোনও লক্ষণ নেই।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় থমকে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ১০ তারিখে নয়, আগামী ১২ জুন নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। কলকাতা-সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার নাগাদ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে তাতেও গরম কমবে না। আগামী কয়েকদিনের ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। আর এর ঠিক বিপরীত ছবি উত্তরবঙ্গে। উপরের পাঁচ জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ি নদীর জলস্তর বাড়ার আশঙ্কায় সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...