Saturday, April 4, 2026

শকুনের ঠোক্করে বেসামাল ইন্ডিগোর বিমান, ১৭৫ যাত্রী নিয়ে জরুরি অবতরণ রাঁচিতে

Date:

Share post:

ইন্ডিগোর বিমানে (Indigo airlines) ফের ফিরল আতঙ্ক। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। মাঝ আকাশে শকুনের ধাক্কায় ভেঙে গেল বিমানের নাক। অল্পের জন্য রক্ষা পেলেন প্রায় ১৭৫ জন যাত্রী। দ্রুত জরুরি অবতরণ করানো হলো রাঁচিতে। সোমবার বিহারের পাটনা থেকে ঝাড়খণ্ডের রাঁচি যাচ্ছিল এই ফ্লাইট। সেখান থেকে কলকাতা যাওয়ার কথা ছিল। তার মাঝেই দুর্ঘটনা। তবে সব যাত্রীরাই সুরক্ষিত আছেন বলে জানা গেছে।

সোমবার দুপুর ১.১৫ মিনিট নাগাদ মাঝ আকাশে দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। মাটি থেকে সেই সময়ে বিমানটি তিন থেকে চার হাজার ফুট উঁচ্চতায় উড়ছিল। রাঁচি (Ranchi ) থেকে দূরত্ব ছিল প্রায় ২২ কিলোমিটার। হঠাৎই বিমানের সামনে একটি শকুন চলে এসে বিমানের নাকে ধাক্কা মারে। হঠাৎ এভাবে হানার ফলে মাঝ আকাশে বেসামাল অবস্থা হয় IndoGo-র Airbus 320, 6E 6152 বিমানটির। জরুরি পরিস্থিতিতে (Emergemcy Landing) অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। সেই মতো রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে (Birsa Munda Airport) জরুরি অবতরণ করানো হয়। বিমানের নাকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিরসা মুন্ডা বিমানবন্দরের ডিরেক্টর আর আর মৌর্য। বেশ কয়েকটি ছিদ্র তৈরি হয়েছে। প্রকৌশলীরা ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন। বারবার যেভাবে ইন্ডিগোর ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ছে তাতে বেশ কিছুটা বিরক্ত যাত্রীরা। সুরক্ষা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...