Saturday, April 4, 2026

ভিড় সামলাতে শিয়ালদহ দক্ষিণ শাখায় নতুন ট্রেন! 

Date:

Share post:

সিগন্যাল বিভ্রাট, রেলের রক্ষণাবেক্ষণের কাজের জেরে মাসের মধ্যে অর্ধেক দিন ট্রেন বাতিল, নিত্যদিন গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ার মতো একাধিক অভিযোগের মাঝে এবার শিয়ালদহ দক্ষিণ শাখার (South Division of Sealdah) ট্রেন চলাচল নিয়ে বড় ঘোষণা করল রেল। পূর্ব রেলের (ER ) তরফে জানানো হয়েছে, ভিড় সামলাতে শিয়ালদহের দক্ষিণ শাখায় নতুন ট্রেন চালাবে রেল! আগামী ৫ জুন (বৃহস্পতিবার) থেকে বালিগঞ্জ-নামখানা ও বালিগঞ্জ-ক‌্যানিং শাখায় স্পেশাল ট্রেন পরিষেবা মিলবে।

পূর্ব রেলের (Eastern railway) তরফে বলা হয়েছে যেভাবে প্রতিদিন যাত্রী সংখ্যা বাড়ছে তাতে যাত্রীবাহী ট্রেন বাড়ানোর প্রয়োজন ছিল। নতুন ট্রেনগুলির যে সূচি নির্ধারিত হয়েছে তা হল, সকাল ৮টা ৪ মিনিটে বালিগঞ্জ থেকে ক‌্যানিংয়ের জন‌্য ছাড়বে ট্রেন। সকাল ৯টা ৪০ মিনিটে ক‌্যানিং থেকে রওনা দেবে বালিগঞ্জ লোকাল। বেলা ১১টা ২৫ মিনিটে বালিগঞ্জ- সোনারপুর লোকাল। অন্যদিকে নামখানা থেকে বালিগঞ্জের (Namkhana to Ballygunge) উদ্দেশে ট্রেন ছাড়বে ভোর ৫ টা ১২ মিনিটে। সন্ধ‌্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ সোনারপুর- নামখানা লোকাল (Sonarpur – Namkhana Local) ছাড়বে। এর পাশাপাশি রেলের (ER ) তরফে শিয়ালদহ, কলকাতা ও লালগোলার মধ্যে চলাচলকারী ১১টি মেমু ট্রেন-কে ইএমইউ পরিষেবায় রূপান্তরিত করার কথা ঘোষণা করা হয়েছিল, যাত্রীদের বিক্ষোভের মুখে পড়ে আপাতত সে সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছে পূর্ব রেল। এগারোটি মেমুর চরিত্র বদলাচ্ছে না বলেই জানা গেছে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে আগামী ১০ জুন হাওড়া স্টেশন (Howrah Station) চত্বর থেকে হকার উচ্ছেদ করার কথাও জানিয়েছে রেল।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...