Saturday, April 18, 2026

রাজ্য পুলিশে বড়সড় রদবদল, নতুন দায়িত্বে কারা? 

Date:

Share post:

রাজ্য পুলিশে বড়সড় রদবদল। মঙ্গলবার নবান্ন থেকে জারি হল একাধিক আইপিএস অফিসারের বদলির নির্দেশিকা। পুলিশের শীর্ষপদে বসানো হয়েছে নতুন মুখ।

ডিজি, হোম গার্ডস পদে থাকা সঞ্জয় সিং-কে পাঠানো হয়েছে ডিজি, সাইবার সেল-এর দায়িত্বে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পেলেন অজয় মুকুন্দ রানাডে।হরি কিশোর কুসুমাকর সাইবার সেল থেকে সরে গিয়ে দায়িত্ব নিচ্ছেন কোস্টাল সিকিউরিটির। দময়ন্তী সেন-কে এ ডিজি  পদে নিয়োগ করা হয়েছে।

বিনীত  কুমার গোয়েল থাকছেন এসটিএফ-এর দায়িত্বে, তবে পাশাপাশি তিনিই সামলাবেন এডিজি প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব। আনন্দ কুমার থাকবেন আগের পদে, সঙ্গে থাকছে পলিসি বিভাগে অতিরিক্ত দায়িত্ব। সিআইডি-র শীর্ষকর্তা শঙ্খ শুভ্র চক্রবর্তীর হাতেও যোগ হচ্ছে নতুন দায়িত্ব—আইজিপি, সাইবার সেল।

আরও পড়ুন – প্রযুক্তির হাত ধরেই বদলাচ্ছে নির্বাচন কমিশন! এবার ভোটগ্রহণের পরেই জানা যাবে ভোটের হার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...