Sunday, March 22, 2026

মোদি-রাজ্যে বর্বরতা! বাংলার নাবালক কর্মীর ওপর চলল নৃশংস অত্যাচার 

Date:

Share post:

মোদি-রাজ্যে মধ্যযুগীয় বর্বরতা। খাবার নষ্ট করেছে নাবালক, এই অভিযোগে বাংলার নাবালকের উপর চলে নৃশংস অত্যাচার। চলার ক্ষমতা হারাতে বসেছে সে। ভিন রাজ্যে সিটি গোল্ডের কাজে গিয়েছিল কালনার নাবালক। খেতে দেওয়া ভাত নষ্ট করেছে, এই অভিযোগে দীর্ঘদিন ধরেই ব্যাপক মারধর করা হয় তাকে। মারধরের জেরে ঠিকমতো হাঁটার ক্ষমতা হারিয়েছে। অত্যাচার এমনই পর্যায়ে পৌঁছয় শরীর জুড়ে দগদগে দাগ ও গলায় ঘা হয়ে গিয়েছে। পরে অবস্থা বেগতিক বুঝে এক যুবকের মাধ্যমে তাকে হাওড়ায় পাঠিয়ে দায় সারে ওই ব্যবসায়ী। বিষয়টি কালনা থানায় লিখিতভাবে জানিয়েছে নাবালকের পরিবার।

কালনা থানার উপলতি এলাকায় বাড়ি বছর বারোর গণেশ দুর্লভের। বছর দুয়েক আগে পারিবারিক অনটনের কারণে রাজকোটের শিকারপুরের এক বাসিন্দার মাধ্যমে সিটি গোল্ডের কাজে যায়। বাড়িতে ছেলের মতো রাখব, কাজ শেখাব, বলে নিয়ে গেলেও ওখানে গিয়েই অত্যাচার শুরু করে দেয় মালিক। গত রবিবার এক যুবকের সাহায্যে হাওড়া পৌঁছয় সে।

বালকের মা পূর্ণিমা ও বাবা বিশ্বনাথ দুর্লভ জানান, অর্থনৈতিক অনটনের কারণে ছেলেকে কাজে পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে এমন অত্যাচারিত হবে ভাবতে পারিনি। তাকে চিকিৎসার জন্য কালনা হাসপাতালে নিয়ে আসা হয় মঙ্গলবার দুপুরে। এই বিষয়ে অভিযুক্ত মালিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন – প্রযুক্তির হাত ধরেই বদলাচ্ছে নির্বাচন কমিশন! এবার ভোটগ্রহণের পরেই জানা যাবে ভোটের হার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...