Monday, April 6, 2026

RCB-র বিজয় উত্সবে পদপিষ্ট ১১, শোক প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

মঙ্গলবার রাতে আইপিএলের ফাইনালে পঞ্জাবকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) ট্রফি জেতার পর বুধবার সেই জয় উদযাপনের জন্যই চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১৮ বছর পর প্রথমবার ট্রফি জিতেছে আরসিবি। রাস্তায় আগে থেকেই অসংখ্য মানুষের ভিড় ছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে দল পৌঁছতেই আরও ভিড় বাড়তে থাকে। এরপরেই শুরু হয় ধাক্কাধাক্কি। গেট খোলার জন্য সমর্থকরা গেটে রীতিমত ধাক্কা মারতে থাকে। নিমেষেই তৈরী হয় বিশৃঙ্খলার পরিস্থিতি। গেট যখন প্রায় ভাঙার উপক্রম সেই সময়ে আসে পুলিশ। হালকা লাঠিচার্জ করতে হয় ভিড় সরাতে। বেঙ্গালুরুতে এদিন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠছে ভিড় সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন রাখা হয়নি? এমন ঘটনায় শোকাহত অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়াতে শোকপ্রকাশ করলেন তিনি।

এদিন বিধান সৌধের বাইরেও বিশাল জনতা জড়ো হয়েছিল, যেখানে আরসিবি স্কোয়াড বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করেছে। অনুষ্ঠান দেখতে আসা অনেকেই পদদলিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্টেডিয়ামের কাছের কিছু বেঙ্গালুরু মেট্রো স্টেশনের দৃশ্যেও দেখা গেছে যে ট্রেন থেকে নেমে সিঁড়ি বেয়ে নেমে আসছে বিপুল সংখ্যক সমর্থক।

এই মর্মে নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তিনি লেখেন, ”বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। এই অকল্পনীয় ঘটনায় যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং এই কঠিন সময়ে ভগবান তাঁদের পরিবারকে শক্তি দিক।”

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...