Friday, June 26, 2026

হারের হ্যাট্রিক, বিধানসভা ভোটের আগে কিরীটেশ্বরীর দ্বারে সিপিএমের যুব নেতা শতরূপ!

Date:

Share post:

EVM-এ ভোট নেই। কোনও ইস্যুতেই আন্দোলন সংগঠিত করতে পারছে না সিপিএম। এখন বুঝায় তাই দেব-দ্বিজে ভক্তি জেগেছে ‘চির পুজো বিরোধী’ বামেদের। সেই কারণেই কি মুর্শিদাবাদের কিরীটেশ্বরীর দ্বারে সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ? পুজো নিয়ে সিপিআইএম-এর যতই ছুৎমার্গ থাক নিজের ভ্লগ-এর রিচ বাড়াতে সেই কালীমায়ের পায়ের তলায় শতরূপ। তাঁর ইউটিউব চ্যানেলে এই কনটেন্ট দেখা যাচ্ছে। যদিও এর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’।

বরাবরই পুজো বা ধর্মচর্চা থেকে নিজেদের দূরত্ব বজায় রাখে বামেরা। পুজো মণ্ডপের সামনে বুক স্টল দিলেও সরাসরি পুজোর সঙ্গে যুক্ত হন না সিপিএম নেতৃত্ব। তাহলে হঠাৎ কিরীটেশ্বরীতে কেন শতরূপ! তিনবার ভোটে দাঁড়িয়েও শিকে ছেঁড়েনি। এখন সাংবাদ মাধ্যমে সন্ধেবেলা শুধু তাত্ত্বিক বুলি আওড়ান এই যুব নেতা। তাঁর নিজের একটি ইউটিউব চ্যানেল আছে- নাম ‘শতরূপ’স ভ্লগ’। এবার সেই চ্যালেনের জন্য তিনি বিখ্যাত মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দিরে পৌঁছে গিয়েছেন।

কিরীটেশ্বরীকে অনেকে একান্ন পীঠের অংশ বলেন। তবে মুকুটের অংশ পড়েছিল, দেহের কোনও অংশ পড়েনি বলে কথিত থাকায় অনেকেই সেটা মানেন না। একে উপপীঠ হিসেবে আখ্যা দেওয়া হয়। ১১৭৭ বঙ্গাব্দে বিজয়রাম সেন রচিত তীর্থ মঙ্গলকাব্যে কিরীটেশ্বরীর উল্লেখ রয়েছে। এবার সেখানে হাজির বামেদের কচি নেতা।

তিনটি বিধানসভা নির্বাচনে একটিতেও জয়লাভ করতে পারেননি শতরূপ। হারের হ্যাট্রিকের পরে এবার কি তাহলে ভোট বাক্সের খরা কাটাতেই মা কিরীটেশ্বরী স্মরণে! যাতে তিনি একটু মুখ তুলে তাকান। সেই তথ্য অবশ্য পাওয়া যায়নি।

অনেকের মতে, আবার নিজের ভ্লগের রিচ বাড়াতে শতরূপের এই ভক্তি ভাব। কারণ বামেদের তত্ত্বকথা দিয়ে আর কারও মন ভরানো যাচ্ছে না। সেই কারণেই এবার ঠাকুর-দেবতার মাহাত্ম্য প্রচারে মন দিয়েছেন সিপিএমের এই যুবনেতা। এখন দেখার বিষয় আসন্ন বিধানসভা নির্বাচনে কিরীটেশ্বরীর আশীর্বাদে বামেদের শূন্যে খরা কাটে কি না।

আরও পড়ুন – ১৭ বছর পরে দেশে জনগণনা, দিন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...