Sunday, April 5, 2026

স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা, ১০ মিনিটেই অনুষ্ঠান শেষের সিদ্ধান্ত

Date:

Share post:

বেঙ্গালুরুতে(Bangalore) বিজয় উৎসব পরিণত হল মৃত্যু মিছিলে। মাঠে যখন বিরাট কোহলিদের(Virat Kohli) সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেই সময় চিন্নাস্বামী স্টেডিয়াংমের(Chinnaswamy Stadium) বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে শহরে ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বাঁধ ভাঙা ভিড়। আর সেই সেলিব্রেশনই কিছুক্ষণের মধ্যে পরিণত হল মৃত্যু মিছিলে।  প্রায় ১১ জন মানুষ পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এই মর্মান্তিক ঘটনায়। এই খবর পাওয়ার পরই ১০ মিনিটের মধ্যে বিজয় উৎসব বন্ধ শেষ করার সিদ্ধান্ত। এমন ঘটনা ঘটার পরই দুঃখ প্রকাশ করা হয়েছে বিসিসিআইয়ের কর্তাদের ওপর।

কর্ণাটক সরকারের উপ মুখ্যমন্ত্রী এমন ঘটনা হয়েছে শোনার পরই পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন এূং এরপরই নাকি অনুষ্ঠানের সময় কমানোর সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন এই দুঃখজনক ঘটনা হওয়ার পরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংবর্ধনা অনুষ্ঠান ১০ মিনিটের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এমন ঘটনার পর কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমি পুলিশ কমিশনার সহ অন্যান্যদের সঙ্গেও কথা বলেছি। চিতিৎসকদের এখন একেবারেই বিরক্ত করতে চাই না। তবে আমি হাসপাতালে যাব। কতজন এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সংখ্যাটা এখনই বলা যাবে না। তবে সকলকে শান্ত থাকার বার্তাই দেব। আমরা অনুষ্ঠান কাটছাটও করে দিয়েছিলাম এবং ১০ মিনিটের মধ্যে শেষ করে দিয়েছি সংবর্ধনা অনুষ্ঠান”।

এই ঘটনাতে দুঃখ প্রকাশ করেছেন আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমাল। তিনি জানিয়েছেন, “বিসিসিআইয়ের সকলেই অত্যন্ত দুঃখিত। আমরা এখনও পর্যন্ত পুরোপুরি জানি না কী হয়েছে। তবে এই ঘটনার দিকে নজর রয়েছে”।

স্টেডিয়ামের বাইরে এদিন চূ়ড়ান্ত বিশৃঙ্খলা। বিরাট কোহলিদের দেখার তাগিদে স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছিলেন অগুন্তী সমর্থকরা। সেখানেই সময় যতক এগোয় পরিস্থিতি হাতের বাইরে থাকে। সেই হুড়োহুড়িতেই প্রাণ হারিয়েছেন প্রায় ১১ জন। যদিও সরকারী ভাবে এখনও কিছু জানানো হয়নি।

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...