Wednesday, February 25, 2026

ইসলামপুরের নাবালক এখনও নিখোঁজ, নির্মম নির্যাতনে গ্রেফতার ২

Date:

Share post:

মোবাইল চোর সন্দেহে নাবালককে অমানুষিক নির্যাতনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। তবে এখনও পর্যন্ত উদ্ধার হয়নি উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাবালক। ধৃতদের জেরা করে তার খোঁজ চালাচ্ছে রবীন্দ্রনগর থানার পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের জেরায় অসঙ্গতি পাওয়া গিয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। অন্যদিকে নাবালকের সন্ধানে ইসলামপুর রওনা দিয়েছে কলকাতা পুলিশের একটি দলও।

মাস দেড়েক আগে ইসলামপুর থেকে মহেশতলার জিন্স ওয়াস কারখানায় কাজ করতে কলকাতা আসে ওই ১৪ বছরের নাবালক। এরপরই মঙ্গলবার ওই নাবালককে উল্টো করে ঝুলিয়ে মারধর করার একটি ভিডিও ভাইরাল হয় (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। পরিবারের অভিযোগ নাবালককে বিদ্যুতের শকও দেয় কারখানার মালিক শাহেনশা খান। পুলিশের অভিযোগ জানানো হলে পুলিশ একদিকে নিখোঁজ নাবালকের খোঁজ শুরু করে। অন্যদিকে খোঁজ শুরু হয় অভিযুক্ত শাহেনশার।

এই ঘটনার তদন্তে রবীন্দ্রনগর থানার পুলিশ মোস্তাফা কামাল ও তৌহিদ আলম নামে দুজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন এই দুজনই উপস্থিত ছিল সেই কারখানায়। এছাড়াও আরও বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত আছে বলে জানা গিয়েছে। তবে নিখোঁজ নাবালক কোথায়, তা এখনও স্পষ্ট হয়নি পুলিশের কাছে। এই সম্পর্কে ধৃত দুজন দুরকম উত্তর দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ এলাকার সব সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে নাবালককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে নাবালকের নিখোঁজ হওয়ার খবরে উত্তেজনা ও উৎকণ্ঠা ইসলামপুরের পরিবারে। বুধবার পরিবারের লোকেরা ইসলামপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। মূল অভিযুক্ত শাহেনশাকে গ্রেফতারের পাশাপাশি তাঁদের ঘরের ছেলেকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান তাঁরা।

আরও পড়ুন – গরুমারা-চাপরামারি ইকো সেনসিটিভ জোনে কড়া নজরদারি রাজ্যের, গঠিত হচ্ছে বিশেষ মনিটরিং সেল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...

মোদি সরকারের বইতে বিচার ব্যবস্থার অবমাননা: NCERT-র বিরুদ্ধে মামলার পথে সুপ্রিম কোর্ট!

খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এনসিইআরটি। সাম্প্রতিক সময়ে একাধিক বর্ষের একাধিক সিলেবাসে এমন বিষয় তুলে ধরা হয়েছে, যা...

উদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের

বামশাসিত কেরালার নাম বদলে সিলমোহর মিলতেই ফের রাজধানীর নাম পরিবর্তনের ধুঁয়ো তুলল বিজেপি। মঙ্গলবারই, রাজ্যের দাবি মেনে আনুষ্ঠানিকভাবে...

কলকাতা পুলিশের বড় সাফল্য! তিলজলা শুটআউটে একদিনের মধ্যে ধৃত বাবা-ছেলে

তিলজলা শুটআউট (Tiljala Shootout) কাণ্ডে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশি তৎপরতায় মঙ্গলবার গভীর রাতে কলকাতা...