Saturday, April 4, 2026

বিরাটদের সেলিব্রেশনে নেই হুটখোলা বাস, স্টেডিয়ামেই হবে সংবর্ধনা অনুষ্ঠান

Date:

Share post:

প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। উৎসবটা যে বিরাটভাবে হবে তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার রাতেই বেঙ্গালুরুতে দেখা গিয়েছিল অকাল দীপাবলি। গোটা শহর জুড়ে ছিল শুধুই আতসবাজির প্রদর্শন। বিরাটরা(Virat Kohli) শহরে ফিরলে যে গ্র্যান্ড সেলিব্রেশন অপেক্ষা করছে তাদের জন্য তা বলার অপেক্ষা রাখে না। তোড়জোড়ও শরু হয়ে গিয়েছে। তবে ট্রফি নিয়ে হুটখোলা বাসে ভিকট্রি প্যারেড করা সম্ভব হচ্ছে না বিরাট কোহলিদের(Virat Kohli)। রাস্তায় জ্যামের ভয়েই সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান হয়েছে গত মঙ্গলবার রাতে। সবচেয়ে ধারাবাহিক দল হয়েও আইপিএল না থাকার আক্ষেপটা বারবার কষ্ট দিত বেঙ্গালুরু শিবিরের(RCB) ক্রিকেটারদের। এবার সেটাই শেষপর্যন্ত হয়েছে। পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এখন শুধুই বিরাট কোহলিদের শহরে ফেরার অপেক্ষায় সকলে। বুধবার সকালে ইতিমধ্যেই আহমেদাবাদ থেকে রওনা দিয়ে দিয়েছেন বিরাট কোহলিরা।

প্রথমে কথা ছিল ভিধিনা সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হুটখোলা বাসে ভিক্ট্রি প্যারেড হবে। যদিও শেষপর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। শোনা যাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামেই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন হবে। তবে শহরে ফিরে প্রথমে গোটা দল যাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কাছে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়েই এবার তারা ফিরবে চিন্নাস্বামী স্টেডিয়ামে।

সেখানেই ফের একবার বিরাট কোহলি, রজত পাতিদারদের নিয়ে উচ্ছ্বাসে মাতবে অগুন্তী সমর্থকরা। ইতিমধ্যেই স্টেডিয়ামে আসার জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার এক হাড্ডহাড্ডি লড়াইয়ে শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। মাঠেই কেঁদেছেন বিরাট কোহলি। বোলিংয়ে ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পান্ডিয়ারা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এবার ঘরের ছেলেদের সংবর্ধনা দেওয়া পালা। বেঙ্গালুরুর বিরাট উৎসবের দিকেই এখন তাকিয়ে সকলে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...