Tuesday, April 7, 2026

সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ, আপ নেতা মণীশ – সত্যেন্দ্রকে তলব দিল্লি পুলিশের

Date:

Share post:

সরকারি স্কুলের ক্লাসরুম তৈরির জন্য বরাদ্দ টাকা নয়ছয় করার অভিযোগে আম আদমি পার্টির (AAP) দুই বর্ষীয়ান নেতা মণীশ সিসৌদিয়া ও সত্যেন্দ্র জৈনকে তলব করল দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা (Manish Sisodia, Satyendar Jain summoned by ACB)। প্রথম জনকে ৯ তারিখ এবং দ্বিতীয় জনকে ৬ জুন অর্থাৎ আগামী শুক্রবার হাজিরা দিতে বলা হয়েছে।প্রায় দুই হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এই দুই আপ (AAP )নেতার বিরুদ্ধে।

আবগারি দুর্নীতি মামলাতে নাম জড়িয়েছিল সিসৌদিয়ার। সত্যেন্দ্রের বিরুদ্ধেও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এবার দুহাজার কোটি টাকার শ্রেণিকক্ষ নির্মাণ কেলেঙ্কারিতেও অভিযুক্ত হলেন তাঁরা। সিসৌদিয়া আপ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন নির্মাণকাজ পরিচালনাকারী সরকারি সংস্থা পিডব্লিউডির দায়িত্বে ছিলেন সত্যেন্দ্র। গত ৩০ এপ্রিল দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়। তদন্তকারীরা বলছেনআপ মসনদে থাকাকালীন ১২ হাজারের বেশি বেশি শ্রেণিকক্ষ এবং স্কুল ভবন নির্মাণের পিছনে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছিল।দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ৩৪ জন ঠিকাদার স্কুল ভবন নির্মাণের বরাত পেয়েছিলেন, তাঁরা সকলেই আপের ঘনিষ্ঠ ছিলেন। অথচ সময়মতো কাজ শেষ হয়নি। পরবর্তীতে দেখা যায় বরাদ্দ বাজেটের অনেক গুণ বেশি টাকা খরচ হয়েছে।সম্প্রতি কিছু বিজেপি নেতা অভিযোগ করেন, নির্মাণে দুর্নীতির কারণে প্রায় পাঁচ গুণ বেড়ে গিয়েছিল খরচ।নির্মাণকাজে আধা-স্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। অথচ খাতায়কলমে খরচ দেখানো হয়েছিল রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (RCC) কাঠামোর সমান! এরপরেই শুরু হয় তদন্ত। আনুমানিক দু হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। অজ্ঞাতপরিচয় এক সরকারি আধিকারিক এবং এক ঠিকাদারও এই দুর্নীতিতে অভিযুক্ত বলে জানিয়েছে দিল্লি পুলিশ। সেই কারণেই বর্ষীয়ান দুই নেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা। যদিও মণীশ – সত্যেন্দ্র তলবে হাজিরা দেবেন কিনা সেটা স্পষ্ট নয়।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...