Saturday, June 20, 2026

ভ্যাপসা গরমের মাঝে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! কমবে না অস্বস্তি

Date:

Share post:

আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে ওঠায় হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি হলেও বুধের সকালে সেই চেনা গরমে বাড়ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে (Alipore Weather Department), আজ ঘূর্ণাবর্তের প্রভাবে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। যদিও তাতে গরম কমবে না। শনিবার থেকে আরও উর্ধ্বমুখী হবে উষ্ণতা পারদ।

বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় জৈষ্ঠের গরমে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বিশেষজ্ঞরা বলছেন, বাইরে বের হলে ছাতা আর সানগ্লাস বাধ্যতামূলক। পর্যাপ্ত জল খাওয়ার কথাও বলছেন চিকিৎসকরা। বুধবার কলকাতা-সহ দক্ষিণের কিছু জেলায় এই অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহের (Heatwave)পরিস্থিতি তৈরি হতে পারে। গরম বাড়বে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণে গরম থাকলেও উত্তরে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...