Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা-মিথ্যাচারের বিরুদ্ধে শুক্রবার প্রতিবাদ মিছিল মহিলা তৃণমূলের 

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে ব্যক্তিকুৎসায় নেমেছে বাম-বিজেপি-কংগ্রেসের একদল নিকৃষ্টশ্রেণির লোকজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শৈশবের একটি ছবি যেখানে তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সেই ছবি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় বিকৃত প্রচার চালাচ্ছে অতৃপ্ত আত্মার দল। এর বিরুদ্ধে আগেও প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার ফের একবার প্রতিবাদ করা হয় দলের তরফে। কারণ বিজেপির মাথা মোড়ানো এক স্বঘোষিত নেতা ও আরও কিছু কুৎসিত মানসিকতার তথাকথিত রাজনৈতিক কারবারিরা কুৎসা-মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে এবার শুধু মুখে নয়, রাস্তায় নেমে প্রতিবাদ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামিকাল শুক্রবার বেলা সাড়ে ৩টেয় ট্র্যাঙ্গুলার পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত বিশাল মিছিল করবে তৃণমূল মহিলা কংগ্রেস। নেতৃত্বে থাকবেন মন্ত্রী ও সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টচার্য। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে নোংরা ভাষা ব্যবহার করা হচ্ছে ও কুৎসা-অপপ্রচার করা হচ্ছে তার বিরুদ্ধেই আমরা মহিলারা রাস্তায় নামছি।

একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ-ধরনের কুৎসা ও অপপ্রচার করা যায় কি? প্রশ্ন চন্দ্রিমার। বিষয়টি নিয়ে আগেও প্রতিবাদ করেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি ফের বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাবা-মায়ের ছবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে যে বিকৃত মানসিকতার উদাহরণ দেখা যাচ্ছে তা নিন্দনীয়। তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ করেছে, করবেও। অনেকে কুৎসা করে মমলার ভয় পাচ্ছেন। কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার করবেন আর মামলার ভয় পাবেন? তৃণমূল কংগ্রেস এ ধরনের নোংরা রাজনীতি করে না। আমরাও অনেক কিছু দেখি, শুনি। কিন্তু সেগুলো নিয়ে বিকৃত প্রচার করি না। কুণাল মনে করিয়ে দিয়েছেন, দয়া করে যাঁরা এসব করছেন ‘স্মৃতি থেকে বিস্মৃত হবেন না’। আমরা প্রশ্ন তুলতে পারি মানসী সোনি কে? যাঁরা এসব বলছেন তাঁদের শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গ নেতৃত্ব— অনেক মণিমাণিক্য ছড়িয়ে রেখেছেন। আপনাদের দলের অন্দর থেকে অনেক অভিযোগ উঠেছে। আপনাদের লজ্জা করে না, অভিষেকের শৈশবের ছবি নিয়ে রাজনীতি করছেন। আর কাদা ছেটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে। ছিঃ।

আরও পড়ুন – বিহার ভোটের আগে এনডিএর গলায় কাঁটা নীতিশ! মুখ্যমন্ত্রী পদ নিয়ে চাপানউতোর তুঙ্গে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...