Friday, June 26, 2026

বিহার ভোটের আগে এনডিএর গলায় কাঁটা নীতিশ! মুখ্যমন্ত্রী পদ নিয়ে চাপানউতোর তুঙ্গে

Date:

Share post:

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরই বিহারে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে ফের জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) অন্দরেই অস্বস্তির কেন্দ্রে জেডিইউ প্রধান নীতিশ কুমার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে নিজের নাম আগাম ঘোষণা করার দাবি জানিয়ে বিজেপির উপর চাপ বাড়াচ্ছেন পোড়খাওয়া এই রাজনীতিক।

দলীয় সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এই পদক্ষেপ নিতে চলেছেন নীতিশ। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিহারে বিজেপি ভোটে জিতলেও, পরে নিজেদের পছন্দের মুখ্যমন্ত্রী বসানোর পথে হাঁটতেই পারে—এই আশঙ্কাই তাড়া করছে জেডিইউ প্রধানকে। ফলে বিজেপির উপর অন্ধ ভরসা রাখতে চাইছেন না তিনি।

এই প্রেক্ষাপটেই সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির ডাকা নীতি আয়োগের বৈঠক মাঝপথে ছেড়ে বেরিয়ে যান নীতিশ। এরপর থেকেই দিল্লির রাজনীতির অলিন্দে গুঞ্জন আরও জোরাল হয়। নীতিশ কুমার যে যে কোনও মুহূর্তে ডিগবাজি দিতে পারেন, তা অতীতেই বহুবার দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিহারে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদি নাম না করে নীতিশ কুমারকে “পল্টুরাম” বলে কটাক্ষ করেন। বারবার রাজনৈতিক অবস্থান বদলালে নেতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়—এই বার্তাও দেন তিনি। ফলে এনডিএ-তে জেডিইউ প্রধানের আস্থা যে এখন তলানিতে, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই।

রাজনৈতিক মহলের মতে, বিজেপি বিহারে নীতিশের জনপ্রিয়তাকে ভোট বৈতরণী পার হওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করলেও, পরে নিজস্ব মুখ্যমন্ত্রী বসানোর সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়ে নীতিশের সন্দেহ থেকেই এই আগাম দাবির কৌশল। এখন দেখার, বিজেপি নেতৃত্ব নীতিশের দাবি মানে কি না, নাকি আবারও জোট রাজনীতিতে ভাঙনের সুর শোনা যায়।

আরও পড়ুন – অপারেশন সিন্দুরের পর বড় পদক্ষেপ বিএসএফের, কাশ্মীরে তরুণ-তরুণীদের সামরিক প্রশিক্ষণ শুরু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...