Tuesday, March 17, 2026

প্লাস্টিক দূষণ প্রতিরোধ: বিশ্ব পরিবেশ দিবসে বার্তা দিলেন মন্ত্রী

Date:

Share post:

প্লাস্টিক ব্যবহার অভাবনীয় ক্ষতিকর, তা বোঝানোর দায়িত্ব নিতে হবে সকলকে। প্লাস্টিক মানব সমাজকে অনেক পিছিয়ে দিচ্ছে। প্লাস্টিক থেকে যে দূষণ হচ্ছে তা থেকে মুক্ত করতে হবে মানুষকে। বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে বিশ্ব পরিবেশ দিবসে(World Environment Day) এমনই বার্তা দিলেন রাজ্যের পরিবেশ দফতরের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস, সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অজয় কুমার রায়, পরিবেশ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রোশনি সেন, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব আইএএস জগদীশ প্রসাদ মীনা এবং পরিবেশ দফতরের অন্যান্য আধিকারিকরা।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হল, প্লাস্টিক দূষণ প্রতিরোধ। প্লাস্টিক দূষণ বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে। এমনকি মানবদেহেও তার অস্তিত্ব রয়েছে। এই কারণেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) জানিয়েছেন, প্লাস্টিক থেকে যে দূষণ হচ্ছে তা থেকে মুক্ত হতে হবে মানুষকে। সকলে মিলে এই দূষণ প্রতিরোধ করতে হবে। কলকাতা-সহ গোটা রাজ্য দূষণমুক্ত করতে সচেতন হতে হবে। বাড়াতে হবে সচেতনতা। সংবাদমাধ্যম ভূমিকা নিতে হবে

spot_img

Related articles

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...