Tuesday, June 23, 2026

বেঙ্গালুরুতে পদপিষ্ট বেড়ে ১২, ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী

Date:

Share post:

আরসিবির(RCB) বিজয় উৎসব পরিণত হয়েছে বিষাদে। এক ভয়াবহ ঘটনায় সমস্ত আনন্দ ম্লান হয়েছে। নিজেকে এবার সামলে রাখতে পারলেন না কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার(DK Shivakumar)। বুধবার রাত পর্যন্ত সংখ্যাটা ছিল ১১, সেটাই বৃহস্পতিবার বেড়ে ১২। এই ঘটনার বিবৃতি দিতে গিয়ে কেঁদে ফেললেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী। কিছুতেই যেন এই ঘটনা মেনে নিতে পারছেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী। আরসিবির সেলিব্রেশনে যে ১২ জন মারা গিয়েছেন তার মধ্যে রয়েছে এক শিশুও। আর সেটাই যেন মেনে নিতে পারছেন না ডিকে শিবকুমার(DK Shivakumar)।

আইপিএল(IPL) চ্যাম্পিয়ন হওয়ার পরই গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই সেই আয়োজন করেছিল তারা। আরসিবি ব্রিগেড শহরে ফিরেই প্রথমে গিয়েছিলেন বিধান সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এরপরই চিন্নাস্বামী স্টেডিয়ামের উদ্দেশে যাত্রা করে তারা। সেখানেই মানুষের ঢল নেমেছিল।

চিন্নাস্বামী স্টেডিয়ামে সমর্থকদের প্রবেশের পরও অগুন্তী মানুষ ছিল বাইরের দিকে। সেখানেই চাপ ক্রমশ বাড়তে থাকে এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেখানেই হুড়োহুড়িতে প্রাণ হারান ১২ জন। যাদের মধ্যে রয়েছে একটি শিশুও। বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করলেন উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। সেখানেই এই ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। কাঁদতে কাঁদতে তিনিই বলেন যে এই ঘটনা ঘটে যাওয়ায় সকলের জেতার আনন্দে মনকে ভেঙে দিয়ে গিয়েছে।

ডিকে শিবকুমার জানান, “আমরা এই ঘটনা থেকে অবশ্যই ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়েছি। মৃতদেহ নিয়ে বিরোধীরা রাজনীতি করছে, ওদের করতে দিন। যাই হোক ছোট্ট বাচ্চা মারা গিয়েছে, এটা চোখে দেখা যাচ্ছে না। আমি বাবা-মায়ের সঙ্গে কষ্ট নিজের চোখে দেখেছি”।

এই ঘটনায় সকলেই শোকাহত। ইতিমধ্যেই কর্ণাটক সরকারের তরফে জানানো হয়েছে যে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। সেইসঙ্গে আহতদের চিকিৎসাও করা হবে বিনা খরচে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...