Sunday, June 14, 2026

চোর সন্দেহে গণপিটুনি! তদন্তে কৃষ্ণনগর থানার পুলিশ

Date:

Share post:

আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে কোনওভাবে রেয়াত নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এক ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় তদন্ত শুরু করল নদিয়ার কৃষ্ণনগর থানার পুলিশ (Krishnanagar police station)। অভিযোগ, মোবাইল চুরির করার সময় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত ব্যক্তি। এরপরই তাকে গেটের সঙ্গে বেঁধে গণপিটুনি (mass beating) দেওয়া হয়। সেই মারের ভিডিও ভাইরালও হয় (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) সোশ্যাল মিডিয়ায়।

নদিয়ার কৃষ্ণনগরে পাঁচমাথা এলাকায় একটি বাড়িতে নির্মাণ কাজ চলছিল। সেই সময়ে এক অপরিচিত ব্যক্তি সেই বাড়িতে ঢুকে পড়েন। তিনি নির্মাণ শ্রমিকদের মোবাইল চুরির চেষ্টা করেন বলে অভিযোগ। এরপরই তাঁকে বেঁধে রেখে বাঁশ ও কাঠ দিয়ে মারধর (mass beating) শুরু করা হয়।

কৃষ্ণনগর থানায় (Krishnanagar police station) খবর গেলে পুলিশ এসে চোর সন্দেহে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেই সঙ্গে কী কারণে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর থানার পুলিশ।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...