Saturday, April 4, 2026

বিশ্ব পরিবেশ দিবসে কোন্নগরে সচেতনতার বার্তা, পরিবেশ রক্ষায় পথপরিক্রমা – সাংস্কৃতিক অনুষ্ঠান

Date:

Share post:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার হুগলি জেলার প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হল কোন্নগর পুরসভার উদ্যোগে। এদিন সকালে কোন্নগরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা “পরিবেশ বাঁচাও, পরিবেশ রক্ষা করো” বার্তা সম্বলিত পোস্টার ও ব্যানার হাতে নিয়ে শহরের রাস্তায় পথপরিক্রমা করে পরিবেশ সচেতনতার আহ্বান জানায়।

কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস জানান, “আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য হল আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া। তাই আমরা নাচ, গান, কবিতা, নাটক ও সেমিনারের মাধ্যমে মানুষকে পরিবেশ রক্ষার গুরুত্ব বুঝিয়েছি।”

এই অনুষ্ঠানের মূল কেন্দ্র ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক বাগানবাড়ি। সেখানে দিনভর সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি পরিবেশ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়াও কোন্নগরের বিভিন্ন গঙ্গার ঘাটে গিয়ে পরিবেশ সচেতনতা কর্মসূচি পালিত হয়। পুরপ্রধান বলেন, “মা গঙ্গা আমাদের দেশের প্রধান নদী। বিভিন্ন রাজ্য ও শহর পেরিয়ে সে লক্ষ লক্ষ মানুষের জীবনের অংশ। অথচ প্রতিদিনই গঙ্গাকে নোংরা করা হচ্ছে। আমরা আজ সেই সচেতনতার বার্তাও পৌঁছে দিয়েছি ঘাটে ঘাটে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, হুগলি জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা, কোন্নগর পুরসভার সব কাউন্সিলর, চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্যবৃন্দ, পুরকর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধিরা। শহরের বহু বিশিষ্ট নাগরিকও অনুষ্ঠানে অংশ নেন। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন – গাঁটছড়া বাঁধলেন মহুয়া-পিনাকী: চেনেন দুজনের প্রাক্তনদের!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...