Monday, June 8, 2026

৯ জেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টি

Date:

Share post:

প্রাক বর্ষায় ঝড়বৃষ্টির পাশাপাশি তীব্র আর্দ্রতার সমস্যায় ভোগান্তি গোটা রাজ্যে। বৃহস্পতিবারও পরিস্থিতির উন্নতির কোনও সম্ভাবনার কথা জানাচ্ছে না আবহাওয়া দফতর। একদিকে উত্তরের জেলাগুলিতে বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাসও (storm rain forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। জারি হয়েছে বৃষ্টির হলুদ সতর্কতাও (yellow alert)।

দক্ষিণের ৯ জেলায় জারি হয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতে জারি হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে ঝড় হওয়ার পূর্বাভাস (forecast) রয়েছে। পাশাপাশি দক্ষিণের বাকি জেলাগুলিতেও থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।

উত্তরের জেলাগুলিতে একইভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (hail storm rain) পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুলি ও উত্তর দিনাজপুরে। পাশাপাশি মালদহ, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। শুক্রবারের পরে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস।

বৃহস্পতিবার তাপমাত্রা বাড়ার তেমন সম্ভাবনা নেই। তবে কলকাতার আকাশ এদিনও থাকবে মেঘলা। অস্বস্তিকর গরমের পাশাপাশি রয়েছে ঝড়বৃষ্টির উপদ্রবের সম্ভাবনাও। ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া (stormy wind) বইবার পূর্বাভাসও রয়েছে।

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...