Saturday, April 4, 2026

সবুজের মাঝে বিবেক জাগাও: পরিবেশ দিবসে অরণ্য থেকে প্রাণিকুল রক্ষার আবেদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আন্তর্জাতিক পরিবেশ দিবস এলে পরিবেশ ও তাতে পালিত প্রাণিকুলের প্রতি কিছুটা হলেও সহানুভূতিশীল হয় মানবজাতি। বৃহস্পতিবার পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে মানুষের সেই অনুভূতিকে আরও একবার জাগিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবুজ বাঁচানো এবং সবুজ দেখানোর মধ্যে দিয়ে নিজেদের বিবেককে জাগিয়ে তোলার বার্তা দিলেন তিনি।

বাঙালি জীবনের প্রতিটি পর্যায়ে আনন্দের উপলব্ধিতে গান রচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিবেশ দিবসও তার ব্যতিক্রম নয়। পরিবেশের মধ্যে বেঁচে থাকার আনন্দকে গানের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে শুধুমাত্র সবুজের মধ্যে মনের আনন্দ নয়, মানুষের বিবেককে জাগ্রত করারও বার্তা গানের মধ্যে দিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)।

বাংলার বিভিন্ন প্রান্তে পরিবেশ ও তার ছায়ায় লালিত প্রাণিকুলের রক্ষায় নানা পদক্ষেপ ক্রমাগত নিয়ে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পরিবেশ দিবস (World Environment Day) নিয়ে যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাতে আরও একবার ফুটে উঠেছে বাংলার পরিবেশ রক্ষার বার্তাটি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...