Monday, April 6, 2026

বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ডে সাসপেন্ড পুলিশ কমিশনার, আরসিবি কর্তাদের গ্রেফতারির নির্দেশ!

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আইপিএল খেতাব জয়ের সেলিব্রেশানে চূড়ান্ত বিশৃঙ্খলা এবং পদপিষ্ট হয়ে সমর্থকদের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড করা হলো বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে (CP, Bengaluru Police)। পাশাপাশি আরসিবির প্রতিনিধি, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (Karnataka State Cricket Association) কর্তাদেরও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah, Chief Minister of Karnataka)! পাশাপাশি এই ঘটনার জেরে বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকেও বরখাস্ত করার কথাও বলা হয়েছে।

সতেরো বছরের অপেক্ষার পর আঠারোতম বছরে গিয়ে আইপিএলের কাপ (IPL 2025) উঠেছে আরসিবির হাতে। আবেগ উচ্ছ্বাস প্রথম থেকেই ছিল বাঁধনছাড়া, কিন্তু তার পরিণতি এত মর্মান্তিক হতে পারে সে কথা কেউ কল্পনা করতে পারেননি।মঙ্গলবার ফাইনালে জেতার পর বুধবার বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের খবর মিলেছে। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭ বলে জানা যাচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ক্রিকেট নক্ষত্ররা ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন। প্রশ্ন উঠছে, পুলিশের অনুমতি ছাড়া কীভাবে ফ্র্যাঞ্চাইজির সোশাল মিডিয়া পোস্টে বিজয় মিছিলের কথা ঘোষণা করা হল? কী করে এতটা দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারলেন আরসিবি কর্তারা? কর্নাটক সরকারের (Karnataka Government) তরফ থেকে ইতিমধ্যেই এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্তব্যে অবহেলার অভিযোগে এই বিজয় মিছিলের আয়োজক সংস্থাগুলির প্রতিনিধিদের অবিলম্বে গ্রেফতার করা হবে। আরসিবির কর্তাদের পাশাপাশি যে ইভেন্ট ম্যানেজমেন্ট এই অনুষ্ঠানের দায়িত্বে ছিল তাদেরও তদন্তের আওতায় আনা হয়েছে।

 

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...