Friday, June 19, 2026

বেঙ্গালুরুর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন গৌতম গম্ভীর

Date:

Share post:

আরসিবির(RCB) সেলিব্রেশনে বেঙ্গালুরুতে পদপিষ্ট ১১। সেই নিয়েই এখন উত্তাল গোটা দেশ। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। এমন ধরনের রোড শো তিনি কখনোই পছন্দ করেন না। এমন ধরণের সেলিব্রেশনে বারবারই তাঁর আপত্তি। ভবিষ্যতেও যেন এমনটা না হয় সেই বার্তাও দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ।

বেঙ্গালুরুতে বিরাটদের(Virat Kohli) কেন্দ্র করে বিরাট রোড শো(Road Show)। সেইসঙ্গে চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল গ্র্যান্ড সেলিব্রেশন। আর তারই শরিক হতে এসে বলি হতে হয়েছে ১১জনকে। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। সেইসঙ্গে আহত হয়েছে বহু সমর্থক। আর এটাই যেন মেনে নিতে পারছেন না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। তাঁর সাফ সম্পূর্ণ তৈরি না থাকলে এমন জিনিস করার সিদ্ধান্ত কেন নেওয়া হয়। সেটা করাই উচিৎ নয়।

ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার আগে গম্ভীর জানিয়েছেন, “যদি একটা রোড শো আয়োজনের জন্য আমরা তৈরি না থাকি, তবে কখনোই সেটা করা উচিৎ নয়। আমি জানি সমর্থকরা উত্তেজিত থাকে। শুধু তারাই নন, সকলেই অত্যন্ত উত্তেজিত থাকেন। কিন্তু সেদিন যে ঘটনা ঘটেছে, তার কাছে কোনওটাই কিছুই নয়”।

গৌতম গম্ভীর আরও জানিয়েছেন, “আমি কখনোওই এমন একটা রোড শোয়ের পক্ষে ছিলাম মা। এমনকী যখন আমি খেলতাম সেই সময়ও রোড শোয়ের পক্ষে ছিলাম না। আমার কাছে মানুষের জীবনের মূল্য অনেক। আমি ভবিয্যতেও বলব যে এমন ধরনের রোড শো যেন না করা হয়। সেলিব্রেশন হলেও তা ক্লোজড ডোর নয়ত স্টেডিয়ামে করা হয়”।

বেঙ্গালুরুতে যা হয়েছে তা নিয়ে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা অনেকেই প্রশ্ন তুলেছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক আধিকারিক। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...