Wednesday, June 17, 2026

দূষণ নিয়ন্ত্রণে দেশের মধ্যে সেরার সেরা কলকাতা, স্বীকৃতি কেন্দ্রের: জানালেন ফিরহাদ

Date:

Share post:

দেশের মধ্যে দূষণ নিয়ন্ত্রণে সেরার সেরা কলকাতা (Kolkata)। কেন্দ্রীয় সরকার পরিবেশ উন্নয়নের স্বীকৃতি হিসেবে এই কলকাতাকে ১৮৩ কোটি টাকা এবং ১৭ কোটি টাকা এই কাজের জন‌্য উৎসাহ ভাতা দিয়েছে। এই ২০০ কোটি টাকা শহরে বৃক্ষরোপণ, জঞ্জাল সাফাই থেকে শুরু করে বায়ুমণ্ডলের গুণমান বৃদ্ধিতে এই টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বিরোধীরা সব কিছু নিয়েই বাংলাকে কটাক্ষ করে। আর সব কুৎসা উড়িয়ে কেন্দ্রীয় সরকারেরই একের পর এক স্বীকৃতি ছিনিয়ে আনছে কলকাতা তথা বাংলা। এবার পরিবেশ উন্নয়নের স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। এই সাফল‌্যর কথা জানিয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “পরিবেশের উন্নয়নের স্বীকৃতিতে কেন্দ্রীয় সরকার কলকাতাকে ১৮৩ কোটি টাকা এবং ১৭ কোটি টাকা এই কাজের জন‌্য উৎসাহ ভাতা দিয়েছে। সব মিলিয়ে ২০০ কোটি টাকা শহরে বৃক্ষরোপণ, জঞ্জাল সাফাই থেকে শুরু করে বায়ুমণ্ডলের গুণমান বৃদ্ধিতে এই টাকা খরচ করা হবে।”

পরিবেশ সংরক্ষণে বিষয়ে ফিরহাদ বলেন, “মুখ‌্যমন্ত্রীর নির্দেশিত পথেই পরিবেশ সুরক্ষায় গত কয়েকবছর সফলভাবে একাধিক কর্মসূচি বাস্তবায়িত করায় এই সাফল‌্য এসেছে। কেন্দ্রের এই আর্থিক বরাদ্দ ও উৎসাহভাতা পাওয়ার ঘটনা আজ অত‌্যন্ত সম্মানের দিন।” টাউন হলের কর্মসূচিতে ‘ক্লাইমেট অ‌্যাকশন প্ল‌্যান’ ঘোষণা করেন মেয়র।

একই সঙ্গে সবুজ বাড়াতে মেয়রের আবেদন, “শহরে বড় গাছ লাগানোর জায়গা কমছে ঠিকই। কিন্তু বহুতল বাড়ির ব‌্যালকনি, ছাদে অথবা বারন্দায় টবে পরিবারের সদস‌্য হিসাব করে সবাই অন্তত টবে গাছ লাগান।”
আরও খবরবিশ্ব পরিবেশ দিবসে সবুজ বার্তা: গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...