Friday, April 3, 2026

নুনো সহ আরও এক ফুটবলারকে ছাড়ছে মোহনবাগান

Date:

Share post:

আসন্ন মরসুম শুরু হওয়ার আগেই দুই ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মোহনবাগান সুপার জায়ান্টের(MBSG)। নুনো রেইজ(Nuno Reis) এবং ধীরজ সিংকে(Dheeraj Singh) ছেড়ে দিচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড(MBSG)। যদিও সেই জায়গায় নতুন কোন ফুটবলারদের নেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি। তবে সবুজ-মেরুন ব্রিগেড যে এবার বেশ জোরকদমেই দল গোছাতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।

এবারেই নুনো রেইজকে(Nuno Reis) দলে নিয়েছিল মোহনবাগান সুপারাজায়ান্ট(MBSG)। তাঁকে এএফসির কথা মাথায় রেখেই দলে নেওয়া হয়েছিল। কিন্তু এএফসিতে সাসপেন্ড হওয়ার ফলে শেষপর্যন্ত এই তারকা আইএসএলের জন্য আর রেজিস্টার করা হয়নি। যদিও দলের সঙ্গেই ছিলেন তিনি। শোনা যাচ্ছিল ম্যাচ টাইম পাচ্ছেন না বলে নুনো রেইজও নাকি বেশ হতাশ হয়ে পড়ছিলেন।

শেষপর্যন্ত তাঁকে সুপার কাপে খেলানো হয়েছিল। যদিও সেখানে মাত্র দুটো ম্যাচই খেলেছিল মোহনহাগান সুপারজায়ান্ট। সেখানে অবশ্য নিজের পারফরম্যান্স দিয়ে কোচ হোসে মোলিনাকে সেভাবে সন্তুষ্ট করতে পারেননি। কয়েকদিন আগেই ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসেছিলেন হোসে মোলিনা। সেখানেই কার্যত নুনো রেইজ, ধীরজ সিংদের নিয়ে নিজের মত জানিয়ে দিয়েছিলেন মোলিনা।

এরপরই নুনো রেইজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। সেইসঙ্গে ধীরজ সিংকেও ছেড়ে দেওয়া হয়েছে। এবার শোনা যাচ্ছে ধীরজ নাকি পঞ্জাব এফসিতে যাচ্ছে। আসন্ন মরসুমে সবুজ-মেরুন ব্রিগেড কেমন হয় সেদিকেই তাকিয়ে সকলে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...