Saturday, June 20, 2026

রথের দিনই মুক্তি ওসি দেবাশিসের গল্পে তৈরি ছবি ‘মৃগয়া-দ্য হান্ট’, বড় চমক আইটেম সং-এ

Date:

Share post:

এক হাতে মসি অন্য হাতে তরবারি- এই কথাটাই অন্য ভাবে বললে রিভলবার অন্য হাতে কলম বা কি প্যাড। তিনি কলকাতা পুলিশের ওসি দেবাশিস দত্ত (OC Debashish Dutta)। বই প্রকাশের পর এবার তাঁর গল্পে তৈরি হচ্ছে ফিল্ম- নাম ‘মৃগয়া-দ্য হান্ট’। ছবিতে তিনটি গানও তাঁর লেখা। তবে, শুধু তিনিই নন, এই ছবির সঙ্গে যুক্ত আরেক পুলিশ কর্তা কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা (Muralidhar Sharma)। তিনি আবার আইটেম সং লিখেছেন ছবি (Film)। গান (Song) প্রকাশের আগেই সেটি চর্চায়। জমজমাট স্টার কাস্টের এই ছবি বিভিন্ন কারণেই রিলিজের আগেই প্রচারের আলোয়।

পুলিশকর্তার কলমে লেখা গল্প থেকে ছবি, তাতে রহস্য-অপরাধ-খুন থাকবে না তা কি হয়! ছবির গল্প বলতে নারাজ দেবাশিস OC Debashish Dutta) জানান, একেবারেই সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে ‘মৃগয়া-দ্য হান্ট’র গল্প। বিশ্ব বাংলা সংবাদকে দেবাশিস জানালেন, এই গল্প উত্তর কলকাতার এক নিষিদ্ধপল্লির। সেখানেই এক তরুণীর খুন। আর সেই রহস্য উন্মোচনে এক ঝাঁক পুলিশ। তালিকায় ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রিজওয়ান রব্বানি শেখ। নেগেটিভ রোলে সৌরভ দাস। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী হিসেবে দেখা যাবে যুধাজিৎ সরকারকে। রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং নবাগতা সুস্মিতা রায়। প্রিয়াঙ্কা সরকারের ছেলের ভূমিকায় তৃষাণজিৎ।

সুস্মিতা চট্টোপাধ্যায়ের আইটেম ডান্স এরই মধ্যে ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায়। আর সেই গান ‘শোর মাচা’ গানটি লিখেছেন মুরলীধর শর্মা। সুনিধি চৌহান গেয়েছেন গানটি। গানটির সঙ্গীত পরিচালক রানা মজুমদার। ছবি পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ। চিত্রনাট্য অরিত্র বন্দ্যোপাধ্যায় ও সৌমিত দেবের। ছবির প্রযোজক টেনথ ডাইমেনশন।

সম্প্রতি প্রকাশিত হল ‘শূন্যে শুরু’ গানটি। গেয়েছেন সোমলতা আচার্য চৌধুরী। সেটি দেবাশিস দত্তর লেখা। এছাড়াও আরও ১টি গান লিখেছেন ওসি দেবাশিস।
আরও খবররথযাত্রার আগেই বাংলা ঘরে ঘরে পৌঁছবে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, প্রশাসনিক প্রস্তুতি শুরু

ছবিতে ওসির চরিত্রে রয়েছেন ঋত্বিক। ছবিতে তাঁর নাম ‘গান্ধী’। ঋত্বিকের থানায় জুনিয়র অফিসার ‘অনিমেষ’। অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। এখন প্রযুক্তি বিশারদ আধিকারিকের চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। নাম ‘রুদ্র’ হলেও, তাঁর চরিত্র কিন্তু বেশ ভীতু। মার্শাল আর্টে দক্ষ রেইড স্পেশ্যালিস্ট অফিসারের চরিত্রে রয়েছেন রিজওয়ান রব্বানি শেখ। ছবিতে তাঁর নাম ‘ইমরান’। রথের দিনই বড়পর্দায় মুক্তি পাবে ‘মৃগয়া-দ্য হান্ট’।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...