Wednesday, June 10, 2026

লাল সুরকির কোর্টে ফেরা নিয়ে অনিশ্চয়তা, টেনিস ছাড়ার ইঙ্গিত জোকোভিচের!

Date:

Share post:

ফরাসি ওপেনের সেমিফাইনালে তিন ঘণ্টা ষোলো মিনিটের লড়াই শেষে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ (Novak Djokovic)। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ম্যাচ শেষে যেভাবে দর্শকদের দিকে হাত নাড়লেন তাতে অনেকেই তাঁর টেনিস থেকে বিদায়ের ইঙ্গিত দেখেছেন। তাহলে কি আর লাল সুরকির কোর্টে ফিরতে চান না নোভাক? তিনি বলেন, “আমি কি আরও খেলতে চাই? হ্যাঁ, আমি চাই। কিন্তু এক বছরের মধ্যে আমি আবার এখানে ফিরতে পারব? জানি না। এই মুহূর্তে এইটুকুই বলতে পারব।”

বিশ্বের এক নম্বর সিনারের বিরুদ্ধে হেরে এ বারের ফরাসি ওপেন থেকে বিদায় নিতে হল জোকোভিচকে।২০২৩ সালে ইউএস ওপেন জিতেছিলেন জোকোভিচ। তারপর থেকে আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। তবে প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) আলকারাজকে হারিয়ে সোনা জিতেছিলেন। তবে এবার খেলা পুরোটাই ঘুরে গেল। কারণ, লোরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ফাইনালে উঠেছেন আলকারাজ। রবিবার নয়া নজির গড়ার লক্ষ্যে সিনারের বিরুদ্ধে খেলবেন তিনি। অন্যদিকে, বিদায় পর্বে জোকোভিচ সাংবাদিক বৈঠকে বলেন, “এখানে আমার খেলা শেষ ম্যাচ হয়তো এটা। জানি না আমি আর এখানে খেলতে আসতে পারব কি না। সেই কারণেই ম্যাচশেষে আবেগ গ্রাস করেছিল। যদি রোলঁ গারজেঁ এটাই আমার শেষ ম্যাচ হয়ে থাকে, তা হলে সেটা খুবই ভাল একটা ম্যাচ ছিল।” এরপর থেকেই সার্বিয়ান তারকার (Serbian Tennis Superstar) টেনিস ছাড়ার জল্পনা বাড়ছে।

 

Related articles

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...