Sunday, June 14, 2026

কলকাতা ফুটবল লিগে দল গোছানো শুরু, ইস্টবেঙ্গলের স্কোয়াডে ৩ বঙ্গ ফুটবলার

Date:

Share post:

কলকাতা লিগে (Calcutta Football League) একই গ্রুপে মোহনবাগান -ইস্টবেঙ্গল। শিল্ড জয়কে পাখির চোখ করে ইতিমধ্যেই দল ঘোছাতে শুরু করেছে লাল হলুদ শিবির। সেখানে নতুন সংযোজন তিন বাঙালি ফুটবলার। মনোতোষ মাজি (Manotosh Maji) , বিক্রম প্রধান (Bikram Pradhan) এবং সঞ্জয় ওরাওকে (Sanjay Orao) দলে দিয়েছে মশাল ব্রিগেড। তিনজনেরই লক্ষ্য কলকাতা লিগে ভালো খেলে আগামী আইএসএলে (ISL ) ইস্টবেঙ্গলের পাকাপাকি জায়গা করে নেওয়া।

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্য মনোতোষ স্ট্রাইকার পজিশনে খেলেন। বিক্রম ডিফেন্ডার আর সঞ্জয় অপ্রতিরোধ্য মিডফিল্ডার পজিশনে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)আগেই বলেছিলেন কলকাতা লিগের ম্যাচে ভূমিপুত্রদের উপস্থিতি বাড়াতে হবে। সেই কথা মাথায় রেখেই এই তিন বঙ্গসন্তানকে সই করালো লাল হলুদ শিবির। এবারের লিগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই রয়েছে গ্রুপ এ-তে। গ্রুপটিতে মহামেডান, ডায়মন্ড হারবার এফসির মত শক্তিশালী দলকে রাখা হয়েছে। যেভাবে সূচি সাজানো হয়েছে তাতে সপ্তম রাউন্ডে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মানে কলকাতা লিগের ডার্বি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ইস্টবেঙ্গল কর্তারা বলছেন প্রতি ম্যাচে জয় তাদের প্রথম লক্ষ্য। সেই মতো অনুশীলনে ব্যস্ত ফুটবলাররা।

 

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...