Thursday, March 26, 2026

করোনায় আক্রান্ত হয়ে মাঠের বাইরে নেমার

Date:

Share post:

সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে নেমারের(Neymar)। কয়েকদিন আগেই ব্রাজিল(Brazil) শিবির থেকে বাদ পড়েছেন তিনি। এবার মাঠ থেকে হঠাত্ই অনির্দিষ্ট কালের জন্য বাইরে নেমার। করোনায়(Covid-19) আক্রান্ত হয়েছেন ব্রাজিলের ওয়ান্ডার কিড। গত শনিবার রাতেই সরকারীভাবে সেই কথা ঘোষণা করে দিয়েছেন নেমারের বর্তমান ক্লাব স্যান্টোজ। আপাতত সম্পূর্ণ কোয়ারেন্টাইনেই রয়েছেন নেমার(Neymar)।

গত বৃহস্পতিবার থেকেই তাঁর উপসর্গ দেখা দিতে শুরু করে। এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে তাঁকে কোয়ারেন্টাইনের ব্যাবস্থা করা হয়। সেইসঙ্গে শুরু হয়ে যায় নানা পরীক্ষা নীরিক্ষাও। সেখানেই শেষপর্যন্তচ করোনার(Covid-19) রিপোর্ট পজিটিভ আসে নেমারের(Neymar)। সেই কথা জানিয়ে দিয়েছে স্যান্টোজ। শেষ ম্যাচে স্যান্টোজের হয়ে খেলতে পারেননি তিনি।

ফোরাতজেলার সঙ্গে তাদের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার ফলে ইতিমধ্যেই খেলতে হয়নি নেমারকে। তবে নেমার কবে মাঠে ফিরবেন, তা সম্বন্ধে অবশ্য এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি। আগামী বছরেই রয়েছে বিশ্বকাপ। তার জন্য এই মুহূর্তে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার প্রস্তুতি সারছে ব্রাজিল। নেমার অবশ্য আঞ্চেলোত্তির প্রাথমিক দলে এমনই নেই।

স্যান্টেজোর হয়েও নেমারের সময়টা খুব একটা ভালো যায়নি। এবার করোনার জন্য মাঠের বাইরে তিনি। আগামী ৩০ জুন স্যান্টোজের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেমারের। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...

রামনবমীর উদযাপন শান্তিপূর্ণ হোক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চৈত্র শুক্ল নবমী তিথিতে পালিত হয় রামনবমী (Ramnavami)। রামনবমী শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায় ও ধর্মের...

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...