Wednesday, June 10, 2026

কোচবিহারে বাড়ছে ভাঙন! বিজেপি ছেড়ে তৃণমূলে রাধাকান্ত বর্মন 

Date:

Share post:

কোচবিহারে আবারও বড় ধাক্কা খেল বিজেপি। দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তুফানগঞ্জ ২ ব্লকের বিজেপি নেতা রাধাকান্ত বর্মন। রবিবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন তিনি। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

রাধাকান্ত বর্মন ছিলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের রামপুর ২ অঞ্চলের বিজেপি সহ-সভাপতি। এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নই তাঁকে অনুপ্রাণিত করেছে। সেই কারণেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, রাধাকান্তের মতো অভিজ্ঞ নেতার দলভুক্তি তুফানগঞ্জ ২ ব্লকে সংগঠনকে আরও মজবুত করবে। তাঁকে দলের ব্লক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

সম্প্রতি কোচবিহারে বিজেপির একের পর এক নেতার দলত্যাগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য রাজনীতির আবহে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন – করোনায় আক্রান্ত হয়ে মাঠের বাইরে নেমার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...