Wednesday, June 10, 2026

নাবালিকাকে অপহরণের চেষ্টায় চাঞ্চল্য ডোমজুড়ে, ধৃত যুবক

Date:

Share post:

ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে বছর দশেকের এক নাবালিকাকে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার ডোমজুড়ের দক্ষিণবাড়ি মহিষনালা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অপহরণ ব্যর্থ হলেও ধৃত এক যুবক। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষনালা এলাকায় নিজের মামাবাড়ি থেকে শনিবার সন্ধ্যার পর বাড়ি ফিরছিল ওই নাবালিকা। অভিযোগ, তখনই ফাঁকা রাস্তায় এক যুবক তার পথ আটকায়। তার পরে নাবালিকাকে ভয় দেখাতে ধারালো অস্ত্র বের করে সে। এমনকি তাকে জোর করে অপহরণ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

প্রাণে বাঁচতে চিৎকার করতে শুরু করে ওই নাবালিকা। তার আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বিপদ বুঝে পালাতে চেষ্টা করে অভিযুক্ত যুবক। কিন্তু তাঁরা তাড়া করে তাকে ধরে ফেলেন। স্থানীয় বাসিন্দারা তাকে বেঁধে উত্তমমধ্যম দেন বলে অভিযোগ।

এরপর খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী উদ্দেশ্যে এই অপহরণের চেষ্টা, নাবালিকার পরিবারের সঙ্গে ওই যুবকের কোনও পুরনো শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনায় আতঙ্কে রয়েছে নাবালিকা ও তার পরিবার। এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন – বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আগরতলায়! বিজেপির ব্যর্থতায় তোপ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...