Friday, March 20, 2026

সোদপুরকাণ্ডে এখনও পলাতক মূল অভিযুক্ত শ্বেতা – আরিয়ান! চলছে আন্তর্জাতিক স্তরে নজরদারিও

Date:

Share post:

সোদপুরে নাবালিকা গৃহকর্মীর রহস্যমৃত্যুতে তোলপাড় রাজ্য। ঘটনার মূল অভিযুক্ত হাওড়ার বাঁকড়ার শ্বেতা ও তাঁর ছেলে আরিয়ান খান এখনও পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁদের মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং অনুমান করা হচ্ছে, দু’জনেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তদন্তে উঠে এসেছে, শ্বেতা এর আগেও একাধিকবার বিদেশ সফর করেছেন, বিশেষ করে ব্যাঙ্ককে গিয়েছেন বহুবার। কেন এবং কার সঙ্গে গিয়েছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল।

এই ঘটনার সূত্র ধরে নতুন বিস্ফোরক তথ্য সামনে এনেছেন হাওড়ারই নাজিরগঞ্জের বাসিন্দা ব্যবসায়ী মাসুদ আলম খান। তিনি জানিয়েছেন, তাঁর ছেলে এবং আরিয়ানের বোন ঈশিকা একসঙ্গে পড়াশোনা করত। ঈশিকা আত্মহত্যা করে। মাসুদের অভিযোগ, ঈশিকাকে খারাপ পথে নামতে বাধ্য করছিল তাঁর মা শ্বেতা ও দাদা আরিয়ান। এই ঘটনার জেরে মাসুদের পরিবারের উপর চাপ সৃষ্টি করে শ্বেতা। মাসুদের দাবি, এক কোটি টাকা না দিলে তাঁর ছেলেকে ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল। এমনকি পুলিশে অভিযোগ জানিয়ে পরে শ্বেতা নিজেই ফোন করে জানায়, টাকা দিলে অভিযোগ তুলে নেবে।

তিনি আরও জানান, শ্বেতার নামে কলকাতায় চারটি অপরাধমূলক মামলা রয়েছে, যার মধ্যে একটি অস্ত্র আইনের অধীনে। অভিযোগ উঠেছে, প্রোডাকশন হাউসের আড়ালে পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত ছিল এই পরিবার।

সোদপুরের ফকিরপাড়ার প্রতিবেশী সোহেল বলেন, “মেয়েটি কাজ করত, এতটুকুই বলত ওরা। চার মাস আগে শেষবার দেখেছি। আর মেয়েটির মা মাঝরাতে বেরিয়ে যেত। আরিয়ান অত্যাচার করত। অত্যাচারের সময় জোরে মিউজিক চালাত।”

শ্বেতা ও আরিয়ানের বিরুদ্ধে তল্লাশি চালালেও এখনও পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। সূত্রের খবর, তাঁদের পাসপোর্টের ভিসা রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দ্রুত তাঁদের গ্রেফতারের জন্য আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক স্তরে নজরদারি চালানো হচ্ছে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। উঠছে প্রশ্ন—একটি প্রভাবশালী চক্র কি দীর্ঘদিন ধরেই যৌন পাচার ও ব্ল্যাকমেলের চক্র চালিয়ে এসেছে? দ্রুত নিরপেক্ষ তদন্ত ও মূল ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি তুলেছে নানা মহল।

আরও পড়ুন – বিরোধী দলনেতার কুমন্তব্যের প্রতিবাদ! সন্দেশখালিতে পাল্টা সভার প্রস্তুতি তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...