Wednesday, June 10, 2026

বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের স্বাধীনতার সংগ্রামী বিরসা মুন্ডার (Birsa Munda) প্রয়াণ দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা নিবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উনিশ শতকের শেষে তৎকালীন বঙ্গ-বিহার সীমানায় ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আদিবাসী বীর। এদিন সমাজমাধ্যমে মমতা লেখেন,

‘জয় জোহার
ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এটা আমাদের গর্ব যে আমরা এই বিদ্রোহী বীরকে সম্মান জানিয়ে তাঁর নামাঙ্কিত একটি কলেজ করেছি উত্তরবঙ্গে। শুধু তাই নয়, তাঁকে শ্রদ্ধা জানাতে আমরা তাঁর জন্মদিনে রাজ্যে সরকারি ছুটিও ঘোষণা করেছি।
আমি আর একবার এই মহান আদিবাসী বীরকে আমার অন্তরের প্রণাম জানাই।’

পরাধীন ভারতে আদিবাসীদের জমি ও জঙ্গল বাঁচানোর লক্ষ্যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন বিরসা মুন্ডা (Birsa Munda)। ২০১১ সালে বাংলায় ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর মুখ্যমন্ত্রী সংগ্রামী আদিবাসী নেতার জন্মদিন এবং মৃত্যু দিনে তাঁকে শ্রদ্ধা জানান। এবারেও ব্যতিক্রম হয়নি।

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...