Friday, March 27, 2026

বর্ষা অধরা, হাসফাঁস দশায় ঘর্মাক্ত দিন শুরু আমজনতার

Date:

Share post:

সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনেও বৃষ্টি নিয়ে সুখবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। থমকে আছে মৌসুমী বায়ু, অগত্যা কখনও সূর্যের চোখ রাঙানি আবার কখনও মেঘলা আকাশে আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে হাঁসফাঁস অবস্থায় সোমবারে সকাল শুরু হয়েছে। পুরুলিয়া- বাঁকুড়ায় বাড়ছে গরম। আগামী দু-তিন দিনে বেশ কয়েকটি জেলায় উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। হাওয়া অফিস (Weather Department) সূত্রে জানা যাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ নেই। আগামী ১২ জুন পর্যন্ত এমনই আবহাওয়া থাবে।

গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে আটকে আছে মৌসুমী বায়ু। তাই আপাতত দক্ষিণে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বুধবার পর্যন্ত কলকাতা (Kolkata) , হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া তীব্র গরম অনুভূত হবে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দু এক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ। পশ্চিমের জেলায় উষ্ণতার পারদ পৌঁছে যেতে পারে ৩৯ ডিগ্রির কাছাকাছি।

 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...