Thursday, February 26, 2026

বিরোধী দলনেতার কুমন্তব্যের প্রতিবাদ! সন্দেশখালিতে পাল্টা সভার প্রস্তুতি তৃণমূলের 

Date:

Share post:

সন্দেশখালিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরুদ্ধে এবার কড়া জবাব দিতে মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। চলতি সপ্তাহেই ওই অঞ্চলের মঠবাড়িতে পাল্টা সভা করতে চলেছে শাসকদল। সভায় উপস্থিত থাকবেন একঝাঁক মহিলা নেত্রী, মন্ত্রী থেকে শুরু করে জেলার নেতৃত্বও।

দলীয় সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর “জঘন্য, কুৎসিত ও নারী-অপমানকারী” মন্তব্যের প্রতিক্রিয়ায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। ওই সভা থেকেই বিজেপি ও ‘দলবদলু গদ্দার’ শুভেন্দুর বিরুদ্ধে সরব হবেন তৃণমূল নেতারা। সভায় উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য ও সুজিত বসুর। তাঁদের সঙ্গে থাকবেন বসিরহাট ও সন্দেশখালির স্থানীয় নেতৃত্ব। দলীয় মহিলাশাখার পক্ষ থেকেও সেখানে জোরদার প্রতিবাদ জানানো হবে বলে খবর।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, “নারী অসম্মান, অপপ্রচার ও বিদ্বেষমূলক ভাষার বিরুদ্ধে আমরা চুপ করে বসে থাকব না। শুভেন্দু অধিকারী বাংলার নারীদের অসম্মান করেছেন। তাঁর জবাব বাংলার মা-বোনেরাই দেবে।” সন্দেশখালির রাজনৈতিক উত্তেজনার মাঝে এই পাল্টা সভাকে ঘিরে প্রশাসনিক স্তরেও কড়া নজরদারির প্রস্তুতি শুরু হয়েছে। সভার দিন-ক্ষণ চূড়ান্ত হলেই নির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন – চাঞ্চল্যকর ঘটনা চোপড়ায়! বিয়ের আগেই হবু স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...