Thursday, February 26, 2026

ফের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ! পুরীর জগন্নাথ ধামে মদ-আমিষে নিষেধাজ্ঞা ডাবল ইঞ্জিন সরকারের 

Date:

Share post:

তীর্থক্ষেত্র পুরীর পবিত্রতা রক্ষায় বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। ১২ শতাব্দীর প্রাচীন শ্রী জগন্নাথ মন্দিরকে ঘিরে ২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মদ ও আমিষ খাদ্য বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন।

মন্ত্রী বলেন, “শ্রী জগন্নাথ মন্দির থেকে ২ কিমি ব্যাসার্ধের মধ্যে কোনও বার, মদের দোকান বা আমিষ খাদ্য বিক্রি করা যাবে না। এমনকী, ওই এলাকায় বর্তমানে যে পানশালাগুলি রয়েছে, সেগুলিতেও নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।” শুধু তাই নয়, জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত ২.৫ কিলোমিটার দীর্ঘ ‘বড় ডান্ডা’ বা গ্র্যান্ড রোড এলাকাতেও একই বিধি প্রযোজ্য হবে।

এই সিদ্ধান্তের মূল লক্ষ্য, পুরীকে একটি সম্পূর্ণ ধর্মীয় শহর হিসেবে গড়ে তোলা। মন্ত্রী জানান, “পুরী শহরকে ঢেলে সাজাতে সরকার একাধিক পরিকল্পনা নিয়েছে। বড় ডান্ডা রোডের দু’পাশে অবস্থিত বাড়িগুলিকে একই উচ্চতায় এবং অভিন্ন নকশায় গড়ে তোলা হবে। এমনকী ব্যক্তিগত মালিকানাধীন বাড়িগুলির ক্ষেত্রেও আলোচনা করে এই পরিবর্তন আনা হবে।”

মন্ত্রী আরও দাবি করেন, এতদিন পর্যন্ত মন্দির সংলগ্ন এলাকায় মদ ও আমিষের খোলা বাজার পুণ্যার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করছিল। বহুবার এই বিষয়ে অভিযোগ জানানো হলেও, আগের সরকার গুরুত্ব দেয়নি। এবার সেই দাবি মেনে মন্দির চত্বরের পবিত্রতা বজায় রাখতে কড়া পদক্ষেপ করা হল।

সরকার জানিয়েছে, পুরী শহরের এই ‘পবিত্র করিডোর’ উন্নয়নে নগরোন্নয়ন দফতরের সঙ্গে আলোচনা চলছে। মন্দিরকে ঘিরে পর্যটন, ধর্মীয় ভাবাবেগ ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এক নতুন পুরী শহর গড়ার পরিকল্পনা নিয়েছে ওড়িশা সরকার। পুণ্যার্থীদের আশা, এই সিদ্ধান্তে পুরী ফিরবে তার আদি ধর্মীয় ভাবমূর্তিতে, যেখানে আধ্যাত্মিকতা ও সংস্কার হবে মুখ্য অভিজ্ঞান।

আরও পড়ুন – ভুরি ভুরি অভিযোগ, রাজ্যে গৃহস্থ বাড়িতে বসবে না বিদ্য়ুতের স্মার্ট মিটার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...