Thursday, March 19, 2026

চাঞ্চল্যকর ঘটনা চোপড়ায়! বিয়ের আগেই হবু স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের

Date:

Share post:

উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের এক সপ্তাহ আগে হবু স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করল যুবক। সোমবার সকালে চা বাগান থেকে উদ্ধার হয়েছে তরুণীর দেহ। মৃতা নার্গিস পারভিন (২০) এবং অভিযুক্ত সুলতান আহমেদের এই বিয়ে হওয়ার কথা ছিল ১৯ জুন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র দেড় মাস আগে নার্গিস ও সুলতানের বিয়ে ঠিক হয়। পণ হিসেবে সুলতানের পরিবার ৭ লক্ষ টাকা দাবি করেছিল বলে নার্গিসের পরিবারের অভিযোগ। ইতিমধ্যে ৩ লক্ষ টাকা আগাম দেওয়া হয়েছিল শনিবার। সেই রাতেই সুলতানের পরিবারের নির্দেশে নার্গিসকে আধার কার্ড ও ভোটার কার্ড সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরতে বলা হয়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

পরদিন থানায় নিখোঁজ ডায়েরি করার পর সোমবার মধ্যরাতে নিজেই চোপড়া থানায় আত্মসমর্পণ করে সুলতান। জানায়, চুটিয়াখোরের ফার্ম এলাকার চা বাগানে নার্গিসকে খুন করে দেহ মাটি চাপা দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এদিকে, নার্গিসের পরিবারের দাবি, শুধু সুলতান নয়, তার বাবা ও ভাই-সহ গোটা পরিবার এই ঘটনার সঙ্গে যুক্ত। তাঁদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে লক্ষ্মীপুর। স্থানীয় বাসিন্দারা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুনের কারণ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানায়নি অভিযুক্ত। পুলিশ ঘটনার গভীরে যেতে তদন্ত শুরু করেছে। এলাকায় চাপা আতঙ্ক, ঘনঘন টহল দিচ্ছে পুলিশবাহিনী।

আরও পড়ুন – ফের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ! পুরীর জগন্নাথ ধামে মদ-আমিষে নিষেধাজ্ঞা ডাবল ইঞ্জিন সরকারের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...