Wednesday, June 24, 2026

আপনার মত লিমিটলেস অপজিশন লিডার জীবনেও দেখিনি! শুভেন্দুকে তোপ মমতার

Date:

Share post:

“আপনার মত লিমিটলেস অপজিশন লিডার জীবনেও দেখিনি”- মঙ্গলবার বিধানসসভার অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) অভিযান নিয়ে এদিন বিধানসভায় ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে প্রস্তাব আনা হয়। সেই আলোচনায় বিরোধী দলনেতাকে তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী।

কাশ্মীরের (Kashmir) পহেলগামে জঙ্গি হামলার বিষয়ে এদিন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “জঙ্গিরা কোথা থেকে এল, কতদিন ছিল, মেরে দিয়ে চলে গেলো। ক‌ই তাদের একজনকেও তো ধরা গেলো না। এই সময়‌ই তো সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া, কেন করা হল না? জঙ্গিদের আটকানোর জন্য বিএসএফ, সিআইএস‌এফ আছে। তাঁরা কী করছে?”

এর পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশে করে বিরোধী দলনেতা বলেন, “সব জঙ্গিদের সঙ্গে তৃণমূলের যোগসাজশ আছে।” এর পাল্টা তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, “আপনি খুব মিথ্যা কথা বলেন, বাজে কথা বলেন। আপনার মত লিমিটলেস অপজিশন লিডার জীবনেও দেখিনি।”

এদিন ফের মোদি-শাহকে উদ্দেশে মমতা বলেন, “যখন সব বিরোধী দল বিদেশে গিয়ে দেশের কথা বলছে তখন আপনি ভোটের প্রচার করছেন। যেটা আপনাদের করা উচিৎ ছিল সেটা দেশের বিরোধী দল করেছে। আপনাদের বিদায় নেওয়া উচিত, পদত্যাগ করা উচিত।”
আরও খবররাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না! অগ্নিমিত্রাকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এর পরেই শুভেন্দুকে উদ্দেশ্য করে মমতা বলেন, “আপনি আমাকে হিন্দুত্ব শেখাচ্ছেন। আমাদের হিন্দু ধর্ম ইউনিভার্সাল। সর্ব ধর্ম সমন্বয় শেখায়। আপনাদের মতো ছদ্মবেশী হিন্দু ধর্ম নয়। আমার বিরুদ্ধে আপনারা যা ইচ্ছা বলতে পারেন, আই ইগনোর ইউ।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...