Tuesday, April 7, 2026

মোদি জমানায় জঙ্গলরাজ: রেশন বিবাদে মধ্যপ্রদেশে খুন যুবক

Date:

Share post:

গোবলয়ে বিজেপির পূর্ণ ক্ষমতা কায়েম করার পিছনে যে সংখ্যালঘু, দলিতদের (dalit) কোণঠাসা করে দেশে বর্ণের ভেদাভেদ আরও ভালোভাবে প্রতিষ্ঠা করা। একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেই সব উদাহরণ উঠে এসেছে। এবার মধ্যপ্রদেশে (Madhyapradesh) দলিত হওয়ার কারণে রেশনের (ration) দাবি নিয়ে প্রতিবাদ করায় গুলি (firing) খেয়ে মরতে হল ১৯ বছরের এক যুবককে। বিজেপি রাজ্যের জঙ্গলরাজের উদাহরণ তুলে ধরে তীব্র ভর্ৎসনা বাংলার শাসকদল তৃণমূলের।

মধ্যপ্রদেশের ছাতারপুরের নওগাঁও থানার বিলহারি এলাকায় একটি রেশন দোকানে জিনিস নিতে যায় পঙ্কজ প্রজাপতি ও তার ভাই। রেশন দোকানের মালিক প্রবীন পাটেরিয়াকে দীর্ঘদিন রেশন না দেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করে পঙ্কজ। রেশন দোকানের মালিক প্রবীন দলিত পঙ্কজের প্রতি বর্ণবিদ্বেষমূলক গালি দিতে থাকে। তখন পঙ্কজের পরিবার সেখানে উপস্থিত হয়। সেই সময়ই বাড়ির উপর থেকে প্রবীন পাটেরিয়া (Praveen Pateria) পঙ্কজের উপর গুলি (firing) চালায় বলে অভিযোগ। আহত হয় পঙ্কজের ভাইও।

দলিত যুবকের খুনের পর গা ঢাকা দেয় রেশন দোকান মালিক প্রবীন (Praveen Pateria)। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি শাসিত রাজ্যে দলিত সম্প্রদায়ের প্রকৃত অবস্থা নিয়ে সরব হয় বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, অভিযুক্তকে মধ্যপ্রদেশ পুলিশ ধরতে পারেনি, কারণ তার মাথায় বিজেপির প্রভাবশালীদের হাত রয়েছে।

সরব হয় বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও। দাবি করা হয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhyapradesh) রেশন চাওয়ার দাম প্রাণ দিয়ে দিতে হয়। মুখ্যমন্ত্রী মোহন যাদবের প্রতি প্রশ্ন করা হয়, এটা কী ধরনের জঙ্গলরাজ? সেই সঙ্গে দাবি করা হয়, এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা নরেন্দ্র মোদির সময়ে চলতে থাকা বর্ণ বিদ্বেষ, রাজ্যের জটিলতা ও নিয়মমাফিক বেনিয়মের যে মারাত্মক ধারা অব্যাহত তারই একটা অংশ।

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...