Monday, April 6, 2026

দক্ষিণে বৃষ্টি নেই, রোদ এড়াতে ছাতা মাথায় উত্তরের পর্যটকরা

Date:

Share post:

দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে, গরম আর আর্দ্রতায় দক্ষিণবঙ্গ জুড়ে হাঁসফাঁস অবস্থা কাটছে না। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে পরিস্থিতি প্রতিকূল থাকার জন্য উত্তরবঙ্গেই আটকে রয়েছে বর্ষা।আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার (Monsoon ) সম্ভাবনা কম। এখানেই শেষ নয়, উত্তরের দার্জিলিং -কালিম্পং জেলায় স্বাভাবিকের থেকে যথেষ্ট উপরে তাপমাত্রা। রোদের তীব্রতা এড়াতে ছাতা মাথায় ঘুরতে হচ্ছে পর্যটকদের। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

ঝড়-বৃষ্টিহীন দক্ষিণবঙ্গে চড়ছে উষ্ণতার পারদ। হাওয়া অফিস বলছে আগামী ১২ জুন বর্ষা ঢোকার সম্ভাবনা ক্ষীণ। উল্টে বাড়বে গরম। বাতাসের গতিবেগ ও দক্ষিণবঙ্গের পরিবেশ এই মুহূর্তে মৌসুমি বায়ুর অনুকূল নয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গজুড়েই অস্বস্তিকর পরিবেশ থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূল এলাকায় তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। শুক্রবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।আগামী শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়।

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...