Sunday, June 7, 2026

পিছিয়ে নেই কোনও পড়ুয়া: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে বিদেশ পাড়ির তথ্য পেশ ব্রাত্যর

Date:

Share post:

অর্থ যেন শিক্ষায় বাধা না হয়। সেই লক্ষ্যে পড়ুয়াদের পাশা দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্ভাবনী পরিকল্পনা ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড (student credit card)। আর আজ তারই সুফল ভোগ করছেন বাংলার হাজার হাজার পড়ুয়া। বিধানসভায় (assembly) তথ্য তুলে ধরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ভারতের অন্য শহরে বা বিদেশে পড়তে যাওয়া পড়ুয়ার হিসাব বিধানসভায় পেশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

২০২৩-২৪ অর্থ বছরে মোট ৪৬৫৬ জন পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (student credit card) মাধ্যমে ঋণ (credit) দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) ৩০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা করার জন্য ৫৯৪ জন এবং বিদেশে পড়াশোনার জন্য ৪০ জন এই ঋণ (credit) পেয়েছেন। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নের জবাবে এমনই তথ্য তুলে ধরলেন উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী ব্রাত্য বসু।

প্রশ্নটি তোলেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। তিনি জানতে চান, রাজ্যের ছাত্রছাত্রীরা দেশের বা বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য এই কার্ড মারফত ঋণ পাচ্ছেন কি না। সেইসঙ্গে জানতে চান, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরে ঠিক কতজন এই সুবিধা পেয়েছেন। শিক্ষামন্ত্রী জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য, যাতে আর্থিক কারণে কোনও ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়। দেশের বাইরেও পড়তে যাওয়া বহু ছাত্রছাত্রী এই সুবিধার আওতায় এসেছেন।

Related articles

সরকারি কাজে কাদের নজরদারি চাইলেন শুভেন্দু?

রাজ্য সরকারের কাজ জনমুখী করার জন্য দলের কড়া নজরদারি চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে পণ্ডিত...

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...